
মোঃ রুবেল কক্সবাজার প্রতিনিধি
গত ০৮/০২/২০২৬ইং তারিখে কক্সবাজার জেলার বহুল প্রচারিত দৈনিক আপনকণ্ঠ পত্রিকায় প্রকাশিত “উখিয়ার যুবলীগ নেতা ও ইয়াবা গডফাদার বোরহান মেম্বার যৌথ বাহিনীর হাতে আটক হলেও তার অন্যতম সহযোগী” “উখিয়া সীমান্তের শীর্ষ ইয়াবা কারবারি মুবিন ও তোফাইল এখনও অধরা” শীর্ষক সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। উক্ত সংবাদে যেভাবে কল্পকাহিনী ছাপানো হয়েছে, যা শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা মাত্র। আমার সাথে বোরহান এবং তোফাইলের সাথে কোনো সম্পর্কে নেই, আমার বাড়ি রামু খুনিয়া পালং ইউনিয়নে পূর্ব গোয়ালিয়া পালং এবং তাদের বাড়ি উখিয়া উপজেলায়।
আমার জীবনে কখনো ইয়াবাসহ কোন অবৈধ ব্যবসার সাথে জড়িত নাই বা ছিলাম না।আমি গত ১২ বছর ধরে গরু,মহিষ,মুরগির খামার,চাষাবাদ করে আসতেছি। মরিচ্যাবাজার সহ বিভিন্ন বাজারে দুর দুরান্ত থেকে গরু মহিষ কিনে ব্যবসা করি। তাছাড়া সুপারি বাগান,ধান চাষ,সুপারি ভিজানো সহ পরিশ্রম করে নিজের পরিবারের উন্নতি করে যাচ্ছি। এবং আমি দীর্ঘদিন যাবত প্রবাসে ছিলাম , এবং লেখা পড়া শেষ করে একটা ইনসুরেন্সের কোম্পানি চাকরি করি,এবং চাকরির পাশাপাশি একটি মোবাইল ফার্স্টের দোকান করি,এবং দীর্ঘদিন যাবত মুবিন এগ্রো ফার্ম এবং মুবিন পোল্ট্রি ফার্ম করে আসছিলাম। আমার দাদা মরহুম হাজি নুর আহমদ পূর্ব গোয়ালিয়া এলাকার সর্বোচ্চ জমিদার, সংবাদে বোরহান মেম্বারের সাথে আমাকে জড়িয়ে মিথ্যাচার করা হয়েছে। পাশ্ববর্তী এলাকার মেম্বার হওয়ায় বিভিন্ন সালিশ বিচারে বোরহান মেম্বারের সাথে আমার পরিচয়। এর বাহিরে কোন অবৈধ ব্যবসার সিন্ডিকেট নেই। আর নির্বাচনে নাশকতার পরিকল্পনা করছি বলে লেখা হলে ও এসব মিথ্যা। আমি কোন রাজনীতিতে জড়িত নয়। নির্বাচনে কেন বিঘ্ন সৃষ্টি করবো। আর সংবাদে উল্লেখিত তোফায়েল ডাকাত নামক কারো সাথে আমার কোন পরিচয় নেই। প্রকৃত পক্ষে এলাকার কিছু ষড়যন্ত্রকারী মহল আমাকে দীর্ঘদিন যাবৎ ধরে বিভিন্নভাবে ফাসানোর অপচেষ্টা চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় কে বা কাহারো আমার প্রাণপ্রিয় সাংবাদিক ভাইদের দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। আমি উক্ত সংবাদের সাথে মোটেও জড়িত নই। আমাকে মিথ্যাভাবে ফাসানোর জন্য যেভাবে কিছু দুষ্টুলোক আমার বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এতে আমি মোটেও বিচলিত নই। আমি চ্যালেঞ্জ করছি যে, উক্ত সংবাদে আনীত আমার বিরুদ্ধে যে সমস্ত ভুয়া, ঢাহা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন সংবাদ পরিবেশন করা হয়েছে, এতে যদি আমার বিন্দু পরিমাণ জড়িত থাকার প্রমাণ দিতে পারে, তাহলে আমি স্বেচ্ছায় আইনের আমলে আসিয়া শাস্তিভোগ করিতে বাধ্য থাকব। আমি উক্ত প্রকাশিত মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। ভবিষ্যতে এ ধরণের সংবাদ পরিবেশন করার আগে যাচাই-বাছাই পূর্বক সত্যতা তুলে ধরে সংবাদ পরিবেশন করার জন্য সাংবাদিক ভাইদের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সাথে প্রকাশিত সংবাদ নিয়ে প্রশাসনসহ কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রতিবাদকারী নাম :মুবিন পিতা ছিদ্দিক আহাম্মদ ।পূর্ব গোয়ালিয়া পালং রামু কক্সবাজার