1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

শ্রমিকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতে তানোরে মহান মে দিবস পালিত

মোঃ নাসিরউদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

মোঃ নাসিরউদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর তানোর উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস এবং পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫। এ উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) সকাল ১১টায় একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা তানোর উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান । সভায় তিনি বলেন, “মে দিবস কেবল অতীতের একটি ঘটনা স্মরণ নয়—এটি শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার চেতনা। কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা শুধু দায়িত্ব নয়, এটি একটি নৈতিক কর্তব্যও। প্রশাসনের পক্ষ থেকে আমরা সবসময় শ্রমজীবী মানুষের পাশে আছি এবং থাকব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তানোর উপজেলা বিএপির নেতা ও তালন্দ ইউপির সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামান হান্নান, তানোর উপজলা শাখাার জামায়াতের আমীর আলমগীর হোসেন,সাধারন সম্পাদক ডি এম আক্কাস আলী,তানোর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আঃরহিম,তানোর উপজেলা গোল্লাপাড়া বনিক সমিতির সাধারন সম্পাদক ও সিনিয়র সাংবাদিক টিপু সুলতান,তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু,তানোর রিপোর্টাস ক্লাবের সাধারন সম্পাদক মিজানুর রহমান, তানোর মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি মনিরুজ্জামান মনি

অনুষ্ঠানে শ্রমিক প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com