1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রামে ভোজ্যতেলের অবৈধ মজুদ ও জালিয়াতি রোধে র‍্যাব-৭ এর সাঁড়াশি অভিযান বিপুল পরিমাণ তেল জব্দ ও জরিমানা স্বৈরাচারের তাণ্ডব আর হুমকি যেন থামছে না  সোনাগাজীতে দুর্ধর্ষ প্রতারক কামালের জালিয়াতি উৎসব ভুয়া এনআইডিতে দলিল রেজিস্ট্রি বেরিয়ে এলো থলের বিড়াল কালিয়াকৈরে স্ট্যাম্পে বন বিভাগের জমি বিক্রি ও নেপথ্যে আমিন ভাঙ্গারি চক্র নির্বিকার প্রশাসন *সিএমপির আকবরশাহ থানার চেকপোস্ট কার্যক্রমে ১৫ (পনের) কেজি গাঁজাসহ ০২ মাদক কারবারি গ্রেফতার ছামুদরিয়া ঘাটে ‘Y’ টাইপ সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা একটি সেতুই বদলে দিতে পারে দক্ষিণ চট্টগ্রামের চিত্র ছুদু চৌধুরীর বাড়িতে হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ গোলাম রহমান এর মাইজভান্ডার দরবারে পবিত্র বার্ষিক ওরস শরীফ অনুষ্ঠিত ইমন সাংস্কৃতিক একাডেমি হতে আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত কিশোর গ্যাংয়ের মহড়া গ্রুপের’ ১১ সদস্য গ্রেফতার অস্ত্রসহ ধরা ইমন সাংস্কৃতিক একাডেমি হতে আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

চট্টগ্রামে ভোজ্যতেলের অবৈধ মজুদ ও জালিয়াতি রোধে র‍্যাব-৭ এর সাঁড়াশি অভিযান বিপুল পরিমাণ তেল জব্দ ও জরিমানা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

**ছৈয়দুল করিম খান ক্রাইম রিপোর্টার**

চট্টগ্রাম মহানগরীতে ভোজ্যতেলের অবৈধ মজুদ এবং বিএসটিআই অনুমোদনহীন লেভেলিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে মাঠে নেমেছে র‍্যাব-৭। গত ৭ এপ্রিল ২০২৬ তারিখ রাত ২১:০০ ঘটিকা থেকে ৮ এপ্রিল ২০২৬ তারিখ ভোর ০৪:৩০ ঘটিকা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিএসটিআই কর্মকর্তাদের সমন্বয়ে এক বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালিত হয়।
অভিযানে বিপুল পরিমাণ ভোজ্যতেল জব্দসহ জেল-জরিমানা ও মামলা দায়ের করা হয়েছে।

**অভিযানের প্রধান তিনটি উল্লেখযোগ্য সাফল্য হলো**

১। **অক্সিজেন মোড় এলাকা** অভিযানে অক্সিজেন মোড় থেকে বিএসটিআই-এর অনুমোদন ছাড়াই অবৈধ লেভেলিং ব্যবহারের মাধ্যমে তেল বাজারজাত করার অপরাধে ১০৪২ লিটার ভোজ্যতেল জব্দ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

২। **নাসিরাবাদ ২ নম্বর গেট** নগরীর দুই নম্বর গেট সংলগ্ন নাসিরাবাদ এলাকায় অভিযান চালিয়ে ৯,৬০০ লিটার ভোজ্যতেল অবৈধভাবে মজুদের প্রমাণ পায় আভিযানিক দল। মজুদদারির অপরাধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়।

৩। **কর্ণফুলী কমপ্লেক্স**
একই এলাকার কর্ণফুলী কমপ্লেক্সে অস্বাস্থ্যকর পরিবেশে ১২,০০০ লিটার ভোজ্যতেল মজুদের দায়ে ১০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
র‍্যাব-৭ সূত্রে জানানো হয়েছে, বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে প্রেস রিলিজের মাধ্যমে জানানো হবে বলে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com