1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ইসলামের দৃষ্টিতে ‘পহেলা বৈশাখ ও পান্তা-ইলিশ বাংলা নববর্ষের ১৪৩৩ উপলক্ষে কালীগঞ্জবাসীকেশুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো: জাকির হোসেন শুভেচ্ছা বাঁশখালীতে গোপনে তড়িঘড়ি করে মাদ্রাসা ছাত্রীর বাল্যবিয়ে জয়পুরহাট জেলা প্রেসক্লাবের কমিটি গঠন,সভাপতি রফিক-সম্পাদক রেজা মসলা ফসল মৌরি প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

জয়পুরহাট জেলা প্রেসক্লাবের কমিটি গঠন,সভাপতি রফিক-সম্পাদক রেজা

নিরেন দাস,জয়পুরহাট:-
  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

জয়পুরহাট জেলা প্রেসক্লাবের কমিটি গঠন,সভাপতি রফিক-সম্পাদক রেজা

নিরেন দাস,জয়পুরহাট:-

জয়পুরহাট জেলা প্রেসক্লাবের আনুষ্ঠানিকভাবে কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন এটিএন বাংলা, এটিএন নিউজের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দেশ টিভি, দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজা । সোমবার দুপুরে জয়পুরহাট শহরের পৃথিবী কমপ্লেক্সের সামনে অস্থায়ী কার্যালয়ে সকল সদস্যদের সম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বিপুল কুমার সরকার (মাইটিভি), মতলুব হোসেন (দৈনিক বাংলাদেশের খবর, দি ট্রাইব্যুনাল), শাহাবুদ্দিন আহমেদ (দৈনিক সোনার দেশ) ও কবির হোসেন (দৈনিক ভোরের কাগজ)।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন জাহাঙ্গীর আলম খান (গ্লোবাল টিভি), আবু রায়হান ( দৈনিক ভোরের আওয়াজ) ও সাগর কুমার (দৈনিক খবরের কাগজ)।

এছাড়া কোষাধক্ষ্য পদে নির্বাচিত হয়েছেন, রাব্বু হোসেন চঞ্চল (এশিয়ান টিভি), দপ্তর সম্পাদক অশোক সরকার গৌড় (দৈনিক খবরপত্র, চাঁদনী বাজার), সাংস্কৃতিক সম্পাদক আয়শা সিদ্দিকা আশা (বাংলা টিভি), লাইব্রেরী ও সমাজকল্যাণ সম্পাদক মেহেদী হাসান রাজু (আনন্দ টিভি), সাংগঠনিক সম্পাদক গোলাপ হোসেন (দৈনিক জনবানী), আইন বিষয়ক সম্পাদক নুর ই আলম (দৈনিক বিজনেজ ফাইল), ক্রীড়া সম্পাদক আব্দুর রাজ্জাক (জিটিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম রেজা (এশিয়ান টিভি), তথ্য ও প্রযুক্তি সম্পাদক নেওয়াজ মোরশেদ নোমান (গ্রিন টিভি), ধর্ম বিষয়ক সম্পাদক ইমরান হোসাইন (দৈনিক তুলশীগঙ্গা)।

এছাড়া নির্বাহী সদস্য হয়েছেন আকতার হোসেন বকুল (মোহনা টিভি), আল কারিয়া চৌধুরী (চ্যানেল ওয়ান), জুয়েল শেখ (দৈনিক বাংলাদেশ সমাচার), শফিকুল আলম চৌধুরী (দৈনিক জবাবদিহি) ও রাব্বিউল হাসান রমি (দৈনিক বাংলা)।

সাধারণ সদস্য পদে রয়েছেন সাজ্জাদুর রহমান সাজ্জাদ (দৈনিক নিরপেক্ষ), মাহফুজুর রহমান রিভু (দৈনিক দেশ সেবা), রাসেল আহমেদ (এশিয়া পোষ্ট), জাকির হাসান সোহাগ (দৈনিক পর্যবেক্ষণ), বাবুল হোসেন (দৈনিক দেশ মা), সাজ্জাদুল ইসলাম সাজু (দৈনিক ভোরের কথা), ফারুক হোসেন (দৈনিক বর্তমান কথা), আব্দুল হাই (বাংলা এডিশন), আজিজুল হাকিম রনি (দৈনিক ভোরের পাতা), মনোয়ার হোসেন (এনটিভি অনলাইন) ও হাসিবুল ইসলাম সানজিদ (দৈনিক এদিন)। ৩৫ সদস্য বিশিষ্টি জয়পুরহাট জেলা প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়। এই কমিটির মেয়ার তিন বছর বলবৎ থাকবে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন, তথ্যপ্রবাহের স্বচ্ছতা বজায় ও দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে তারা একযোগে কাজ করবেন। এতে করে জেলার সাংবাদিকদের মধ্যে সমন্বয় ও পেশাগত উন্নয়ন আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com