1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

আত্রাইয়ে স্থাপন ও সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ শেষে উপকরণ বিতরণ

একেএম কামাল উদ্দিন টগর,ব্যুরোচীফ রাজশাহীঃ--
  • প্রকাশিত: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে

একেএম কামাল উদ্দিন টগর,ব্যুরোচীফ রাজশাহীঃ–

যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের আওতায় যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবানাধীন“ দারিদ্র বিমোচনের লক্ষে ব্যাপক প্রযুক্তি নিভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা( ইম্-প্যক্ট)-৩য় পর্যায় (১ম সংশোধিত)” শীর্ষক প্রকল্পের সমন্বিত খামার স্থাপন ও সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক ৫দিনব্যাপী প্রশিক্ষণ কোস বুধবার (২৩ অক্টেবর) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে সমাপ্তি হয়। প্রশিক্ষণ শেষে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. এসএম আলমগীর কবীর, প্রকল্প পরিচালক, ইম্যোক্ট“ ৩য় পযায়” প্রকল্প যুব উন্নয়ন অধিদপ্তর, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ- পরিচালক মুঃ জাবেদ ইকবাল,নওগাঁ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সঞ্জিতা বিশ্বাস। অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার এস এম নাসির উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনাইটেড প্রেস ক্লাব, আত্রাই, নওগাঁ, সাংবাদিক এ কেএম কামাল উদ্দিন টগর। বায়োগ্যাস স্থাপনের বিষয়ে প্রধান অতিথির বক্তব্যে ড. এস এম আলমগীর কবীর বলেন, বিশ্বব্যাপী করোনা অতিমারী ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বৈশিক তেল ও গ্যাসের এই চরম সংকটে বাংলাদেশের গ্রামীণ জনপদে শতভাগ পরিবেশ বান্ধব ও সময় সাশ্রয়ী বায়োগ্যাস স্থাপনের বিকল্প নেই। তাই দেশব্যাপী সবর্ত্র বায়োগ্যাস প্লান্ট স্থাপন করা জরুরী হয়ে পড়েছে।, বাংলাদেশের ৬৪ জেলার ৪৯২ টি উপজেলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনের কাজ চলমান রয়েছে। কাঠের কোনো খরচ ব্যতীত এই প্লান্ট পরিচালিত হবে এবং গোবরের উচ্ছিষ্ট বিক্রি করে এবং আশেপাশের বাড়ীতে গ্যাস সংযোগ দিয়ে আর্থিক ভাবে উপকারভোগীরা লাভবান হতে পারেন। এই বায়োগ্যাস প্লান্ট তৈরিতে সর্বোচ্চ ৫৫ হাজার টাকা এবং খামার স্থাপনে গবাদী পশু ক্রয়ের জন্য সর্বোচ্চ ২লক্ষ টাকা পর্যন্ত মাত্র ৫% সার্ভিস চার্জে যুব উন্নয়ন অধিদপ্তরের নীতিমালার আলোকে লোন প্রদান করা হবে। আগ্রহী উপকারভোগীবৃন্দকে সংশ্লিষ্ট জেলা ও উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তরে যোগাযোগ করার জন্য আহ্বান জানান।এই কর্মশালায় প্রশিক্ষন প্রদান করেন উপ-সহকারী প্রকৌশলী মোঃমেহেদী হাসান। ৫দিন ব্যাপি প্রশিক্ষণ শেষে অংশ গ্রহন প্রশিক্ষনার্থীদের মাঝে উপকরণ হিসেবে ব্যাগ, খাতা, কলম, সনদপত্র প্রদান করা হয়।# প্রতিবেদনঃ-একেএম কামাল উদ্দিন টগর। মোবাইল নং ০১৭৪৯৫৬৭৩১৪ ক্যামেরায়ঃ-মোঃ আসিফ হাসান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com