1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

ফেনী নদীতে বালু উত্তোলন নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: র’কে’ট ল’ঞ্চা’র ছোড়াছুড়ি, বাড়িতে অগ্নিসংযোগ! প্রশাসনের নীরব ভূমিকা

স্টাফ রিপোর্টার-তাহমিদ খান
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার-তাহমিদ খান

ফেনী নদীর মিরসরাই অংশে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে করেরহাট ইউনিয়নের জয়পুর পূর্ব জোয়ার এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে দুই পক্ষের মধ্যে ধা’ও’য়া-পা’ল্টা ধা’ও’য়ার ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে র’কে’ট ল’ঞ্চা’র ছোড়া হলে স্থানীয় বাসিন্দা বাপ্পীর বসতঘরে গিয়ে তা আঘাত হানে, এতে মুহূর্তেই আগুন ধরে যায়।

এসময় উত্তেজিত এলাকাবাসী ফাঁ’কা ফা’য়া’রে’র আওয়াজ শুনতে পায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন এবং মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সবাইকে একত্রিত করেন। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা ঐক্যবদ্ধ হয়ে অবৈধ বালু উত্তোলনকারীদের প্রতিরোধ করে এবং একটি বালুর কাটার ডুবিয়ে দেয়।

এদিকে, দীর্ঘদিন ধরে ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন চললেও প্রশাসনের কোনো কার্যকর ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না। স্থানীয়দের অভিযোগ, বালু খেকোদের দৌরাত্ম্য দিন দিন বাড়লেও প্রশাসন রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করছে। ফলে সংঘর্ষের মতো ভয়াবহ ঘটনা ঘটছে এবং সাধারণ মানুষ ভুক্তভোগী হচ্ছে।

এ ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com