1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ইসলামের দৃষ্টিতে ‘পহেলা বৈশাখ ও পান্তা-ইলিশ বাংলা নববর্ষের ১৪৩৩ উপলক্ষে কালীগঞ্জবাসীকেশুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম

গংগাচড়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযান প্রশংসনীয়

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ।
  • প্রকাশিত: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৫১ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ।

রংপুরের গঙ্গাচড়া মডেল থানা পুলিশের অব্যাহত মাদক বিরোধী অভিযানে উপজেলার মর্ণেয়া ইউনিয়নে

কমেছে মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম।সে সাথে কমেছে মাদকসেবীদের আগমনও। যা ইউনিয়নবাসীর কাছে প্রশংসিত হয়েছে।এলাকাবাসী জানায়, মর্নেয়া ইউনিয়নে আগে মাদক কারবারীদের নির্দিষ্ট স্থান থাকলেও থানা পুলিশের তৎপরতায় এখন মাদকের নির্দিষ্ট কোন আস্তানা নেই।আস্তানা তৈরি করতে চাইলেও পুলিশের বিশেষ নজরদারিতে তারা ব্যর্থ হচ্ছে।পুলিশের কড়া অবস্থানের কারণে অনেক মাদক ব্যবসায়ীরা গা ঢাকা দিয়েছেন।একদিকে মাদক পাচারকারী অন্যদিকে বহনকারী এবং ব্যবসায়ীদের বিরুদ্ধে দিনরাত চলছে বিশেষ অভিযান। এতে করে কমে আসছে মাদকের সহজলভ্যতা। এতে জনমনে অনেকটাই স্বস্তি এসেছে বলে স্থানীয়রা জানান।

মর্ণেয়া ইউনিয়নের ভাঙ্গাগড়া এলাকার স্বপন মিয়া নামে এক যুবক বলেন, থানা পুলিশের নিয়মিত অভিযানে এলাকার বেশ কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।অনেকে ব্যবসায় স্থগিত রেখেছে। তিনি থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখার দাবি জানান।হৃদয় নামে আর এক যুবক বলেন, এক সময় এ এলাকায় মাদক ব্যবসায়ীদের সংখ্যা যে হারে বৃদ্ধি পেয়েছিল এতে অনেকেই তাদের সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় ভুগছিলেন।

আগে যত্রতত্র দিন দুপুরে মাদক ব্যবসায়ীদের মাদকদ্রব্য বিক্রি করতে দেখা যেতো অবাধে। এতে যুব সমাজে মাদকাশক্তের পরিমাণ চরম বৃদ্ধি পেয়েছিল। বর্তমানে থানা পুলিশের ব্যাপক তৎপরতায় মাদক ব্যবসা অনেকাংশে কমে গেছে।গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান বলেন, থানা এলাকাকে মাদকমুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনা করছি। আমি যোগদানের পর নভেম্বর মাসে ১৬ টি ও ডিসেম্বর মাসের এ পর্যন্ত ২১টি মাদক মামলা ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার হয়েছে।সকলের সহযোগিতায় এই থানাকে মাদকমুক্ত করে গড়ে তুলবার চেষ্টা অব্যহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com