1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সর্বশেষ :
দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

মহেশখালীতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও নাক–কান ছেদন কর্মসূচি সম্পন্ন

হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার (কক্সবাজার
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

মহেশখালীতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও নাক–কান ছেদন কর্মসূচি সম্পন্ন

হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার (কক্সবাজার)।।
মহেশখালী উপজেলার হোয়ানক সিভিল ইয়ুথ কো-অপারেটিভ সোসাইটি লি.–এর উদ্যোগে সফলভাবে সম্পন্ন হয়েছে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, বিনামূল্যে ওষুধ বিতরণ এবং নাক–কান ছেদন কর্মসূচি।

মানবিক এ আয়োজনে মোট ১৩টি বুথের মাধ্যমে কয়েশ জন সাধারণ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। পাশাপাশি আরো কয়েকশ জন শিক্ষার্থীর নাক ও কান ছেদন সম্পন্ন করা হয়, যা স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

এই মহতী কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনার জন্য আয়োজকদের পক্ষ থেকে জয়নাল আবেদিন ও লদ্দিনরো ফাউন্ডেশন-এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এছাড়াও হোয়ানক সিভিল ইয়ুথ কো-অপারেটিভ সোসাইটি লি.–এর

সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা মেহেদী হাসান পাবেল, উপদেষ্টা কর আইনজীবী নুরুল আবচার, উপদেষ্টা সালমান কাইছার, সোহেল আরফিন, বোরহান উদ্দিন, শাইনুর, তারিফ হাসান মিমসহ সংশ্লিষ্ট সকল উপদেষ্টার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

পাশাপাশি সংগঠনের নিবেদিতপ্রাণ সদস্য— মইন উদ্দিন, রিদওয়ান কাদের রাসেল, আশেক, হাসান, তারেক, তামিম, মাহমুদুল করিম, রেদোয়ান, হামিদ, পারভেজ, সোহাগ, সায়মন ও সোহেল

এবং অন্যান্য সকল সদস্যের নিরলস পরিশ্রমের প্রশংসা করেন আয়োজকরা।

কর্মসূচির আহ্বায়ক নোমান উদ্দিন ইলাহী বলেন, “সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় এ আয়োজন সফল হয়েছে। আল্লাহ তায়ালা সবাইকে উত্তম প্রতিদান দান করুন।”

স্থানীয় জনগণ ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com