1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

মাতারবাড়িতে সিপিজিসিবিএল প্রকল্প এলাকায় দুষ্কৃতিকারীদের হামলা

হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার (কক্সবাজার)।।
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ২৪২ বার পড়া হয়েছে

মাতারবাড়িতে সিপিজিসিবিএল প্রকল্প এলাকায় দুষ্কৃতিকারীদের হামলা

আনসার সদস্যের ফাঁকা গুলি, প্রায় লক্ষাধিক টাকার বৈদ্যুতিক তার উদ্ধার

হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার (কক্সবাজার)।।

মহেশখালীর মাতারবাড়িতে অবস্থিত সিপিজিসিবিএল (CPGCBL) প্রকল্প এলাকায় চুরি ও নাশকতার চেষ্টার ঘটনা ঘটেছে। গত ১১ জানুয়ারি ২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে, সিপিজিসিবিএল-এর অভ্যন্তরে লে-ডাউন এরিয়া থেকে ৬–৭ জন অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী মূল্যবান ইলেকট্রিক তার লুট করে বাউন্ডারি ওয়াল টপকিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

ঘটনাস্থলে দায়িত্বরত আনসার সদস্য বিষয়টি তাৎক্ষণিকভাবে মেইন গেটে কর্মরত ডিউটি অফিসারকে অবহিত করেন। পরে ডিউটি অফিসারের নেতৃত্বে স্টাইকিং ফোর্সসহ আনসার সদস্য এপিসি মোঃ শামীম উদ্দীন (আইডি নং ৭৯৬৪২), আনসার মোঃ জিয়াউল হক (স্মার্ট আইডি নং ৯১৬৮০) এবং আনসার মোঃ তারেক হাসান (আইডি নং ৭৯৯২১) দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুষ্কৃতিকারীদের ধাওয়া করেন।

ধাওয়ার এক পর্যায়ে দুষ্কৃতিকারীরা আনসার সদস্য মোঃ জিয়াউল হক-এর ওপর আক্রমণ করলে আত্মরক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি এক রাউন্ড সীসার কার্তুজ নিক্ষেপ করেন। এতে দুষ্কৃতিকারীরা লুণ্ঠনকৃত ইলেকট্রিক তার ঘটনাস্থলেই ফেলে রেখে কোহেলিয়া নদীর দিক দিয়ে পালিয়ে যায়।

আনসার সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত বৈদ্যুতিক তারের আনুমানিক বাজারমূল্য প্রায় এক লক্ষ টাকা। পরে উদ্ধারকৃত মালামাল যথাযথ প্রক্রিয়ায় সংস্থা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনায় কোনো আনসার সদস্য হতাহত হননি। তবে এ ঘটনায় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং দুষ্কৃতিকারীদের শনাক্তে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, সিপিজিসিবিএল আনসার গার্ড, মাতারবাড়ি (মহেশখালী, কক্সবাজার) এলাকায় বর্তমানে মোট ১৮০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এর মধ্যে পিসি ২ জন, এপিসি ৩ জন এবং সাধারণ আনসার ১৭৫ জন অন্তর্ভুক্ত রয়েছে।

স্থানীয়রা মনে করছেন, গুরুত্বপূর্ণ জাতীয় প্রকল্প এলাকায় এ ধরনের চুরি ও নাশকতার চেষ্টা উদ্বেগজনক এবং নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার প্রয়োজন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com