1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ইসলামের দৃষ্টিতে ‘পহেলা বৈশাখ ও পান্তা-ইলিশ বাংলা নববর্ষের ১৪৩৩ উপলক্ষে কালীগঞ্জবাসীকেশুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম

উপনির্বাচন জাতির সঙ্গে তামাশা : ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৭৮২ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ সরকারের অধীন কোনো নির্বাচনই সুষ্ঠু হবে না মন্তব্য করে চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘আজকের ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে জাতির সঙ্গে তামাশা করা হয়েছে। তারা যা দেখাচ্ছে তা হাস্যকর ও অগ্রহণযোগ্য।’

শনিবার (১৭ অক্টোবর) বিকালে ২নং জালালাবাদ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

শাহাদাত বলেন, ভোটারবিহীন একদলীয় প্রহসনের নির্বাচন ছাড়া এই সরকার জাতিকে কিছুই দিতে পারেনি। শুধু গুম, খুন, নারী নির্যাতন, ধর্ষণ, মামলা ও হামলা এই সরকারের অলংকার হিসেবে পরিণত হয়েছে।

চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, জেল জুলুম সহ্য করতে করতে বিএনপি নেতাকর্মীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। জেলের ভয় বিএনপি নেতাকর্মীরা পায় না।

চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান বলেন, গণতন্ত্রহীন রাষ্ট্রে পরিণত হয়েছে প্রিয় দেশ। জনগণের ভোটে নির্বাচিত সরকার না থাকায় দেশে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে। ফলে ধর্ষকরা বার বার ধর্ষণ করার সাহস পাচ্ছে। ধর্ষণের ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তারা সবাই ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত ও চিহ্নিত সন্ত্রাসী।

২নং জালালাবাদ ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মামুন আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ভিপি নাজিম উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সহসভাপতি এস এম আবুল ফয়েজ, যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, আনোয়ার হোসেন লিপু, পরিবেশ বিষয়ক সম্পাদক ইয়াকুব চৌধুরী, বায়েজিদ থানা বিএনপির সভাপতি আবদুল্লাহ আল হারুন, বায়েজিদ থানা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ জাকারিয়া সেলিম, সাধারণ সম্পাদক আবদুল কাদের জসিম।

আরও উপস্থিত ছিলেন নগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, প্রকাশনা সম্পাদক আবদুল হাই, মহিলা কাউন্সিলর প্রার্থী রোকসানা বেগম মাদু, বিএনপি নেতা অ্যাড. আবু তাহের, মকবুল হোসেন, ইসমাঈল, ফোরকান, নুরুন্নবী, মিলন, মো. আজগর, মো. খোরশেদ, মো. আলমগীরসহ থানা, ওয়ার্ড ও অঙ্গসংগঠনের নেতারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com