1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ইসলামের দৃষ্টিতে ‘পহেলা বৈশাখ ও পান্তা-ইলিশ বাংলা নববর্ষের ১৪৩৩ উপলক্ষে কালীগঞ্জবাসীকেশুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম

বিএনপির জনসমর্থন দিন দিন নিম্নমুখী : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ৭৮৩ বার পড়া হয়েছে

নারী নির্যাতনের ঘটনা নির্মূলে সামাজিক ঐক্য গড়ে তোলার কথা না বলে বিএনপির সরকারের পদত্যাগ চাওয়া এবং নতুন নির্বাচনের দাবিকে ‘মামাবাড়ির আবদার’ বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি এজেন্ট না দিয়ে ভোটের দিন কার্যক্রম থেকে নিজেদের সরিয়ে রেখে নির্বাচনকে বিতর্কিত করার অপপ্রয়াস চালায়, যা তাদের পুরোনা অপকৌশল। তাদের জনসমর্থন দিন দিন নিম্নমুখী। নিজেদের ব্যর্থতা ঢাকতে তারা নির্বাচন কমিশনের ওপর দোষ চাপায়।’

করোনাকালে বিশ্বব্যাপী সামাজিক সহনশীলতা তথা অস্থিরতা বাড়ার ঘটনা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ‘সমাজবিজ্ঞানীরা বলছেন, বিভিন্ন দেশে বেড়েছে পারিবারিক সহিষ্ণুতা, নারী ও শিশু নির্যাতন। গার্ডিয়ান পত্রিকার হিসাব অনুযায়ী, খোদ যুক্তরাজ্যে গত এক বছরে ৫৫ হাজার নারী ধর্ষণের ঘটনা ঘটেছে। ইউরোপজুড়ে এই প্রবণতা ঊর্ধ্বমুখী। বাংলাদেশেও ধর্ষণসহ নারীর প্রতি সহিংসতা বন্ধে সরকার অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে।’

এ সময় নারী নির্যাতনের ঘটনায় সরকারের কঠোর অবস্থান এবং পদক্ষেপ উল্লেখ করে ধর্ষণের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন সংশোধনের উদাহরণ দেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘পৃথিবীর কোনো দেশে পারিবারিক সহিংসতা, নারী ধর্ষণ, নারী নির্যাতনের ঊর্ধ্বমুখী ঘটনাপ্রবাহের মধ্যেও কোনো বিরোধীদল সরকারের পতন কিংবা সরকারের পদত্যাগের আন্দোলন করছে না। সামাজিক ঐক্য গড়ে তোলার মাধ্যমে এসব ঘৃণ্য অপরাধীর আশ্রয়-প্রশ্রয় বন্ধ করতে হবে। এর সঙ্গে রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ও বন্ধ করতে হবে।

কিন্তু বিএনপি এ থেকে কখনো মধ্যবর্তী, কখনো ফ্রেশ নির্বাচনের দাবি তুলেছে। দুনিয়ার কোনো দেশেই কোনো বিরোধীদল এ ধরনের অযৌক্তিক দাবি উত্থাপন করেনি। ইস্যু না পেয়ে আন্দোলন করতে তো তারাই পারছে না। তাই এই ইস্যু নিয়ে সরকারের পদত্যাগ মামাবাড়ির আবদারের মতোই।’

সম্প্রতি উপনির্বাচনে ভোটার উপস্থিতি ঢাকায় কম হলেও দেশের অন্যস্থানে ভালো ছিল বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের।

বিএনপির সরকারের পদত্যাগের দাবি তোলার আগে গত ১২ বছরে দলটির নির্বাচন এবং আন্দোলনের ব্যর্থতার দায়ে শীর্ষ নেতৃত্বের পদত্যাগ করা উচিত বলেও মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বিএনপিকে সবচেয়ে ‘ব্যর্থ বিরোধী দল’ হিসেবেও অভিহিত করেন ওবায়দুল কাদের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com