1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ইসলামের দৃষ্টিতে ‘পহেলা বৈশাখ ও পান্তা-ইলিশ বাংলা নববর্ষের ১৪৩৩ উপলক্ষে কালীগঞ্জবাসীকেশুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম

হাসপাতালে বসেই নথিপত্র স্বাক্ষর করছেন করোনা আক্রান্ত তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ৭৮১ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ও মন্ত্রণালয়ের নথিপত্র স্বাক্ষর অব্যাহত রেখেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ও মন্ত্রণালয়ের কাজের গতি অক্ষুণ্ণ রাখতে হাছান মাহমুদ গত কয়েক দিনে অনেকগুলো নথিপত্র পর্যালোচনা ও স্বাক্ষর করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাণকালের মেয়াদ বৃদ্ধি, চলচ্চিত্রের কাহিনিকার ও চিত্রনাট্যকারদের সম্মানী, রাশপ্রিন্ট অবলোকন, বিদেশি শিল্পী-কলাকুশলীদের আগমন, তাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ বৃদ্ধি, তথ্য অধিদফতর ও গণযোগাযোগ অধিদফতরের পদ সৃজন ও মঞ্জুরি, অধিদফতরগুলোর টিওঅ্যান্ডইতে যানবাহন অন্তর্ভুক্তিসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নথিপত্রে ইতোমধ্যে স্বাক্ষর করেছেন মন্ত্রী। প্রতিদিনই প্রয়োজনমাফিক নথিপত্র হাসপাতালে পৌঁছে দেয়া হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সদা কর্মপ্রাণ হাছান মাহমুদ এর আগে করোনাকালে একদিনও ঘরে বসে থাকেননি। প্রতিনিয়ত মন্ত্রণালয় ও দলের কাজে সক্রিয় ছিলেন। নিজ দায়িত্ব পালন করতে গিয়ে করোনাভাইরাসের ঝুঁকি নিয়েছেন। জীবনঝুঁকি জেনেও নিরলসভাবে প্রতিদিনই মন্ত্রণালয় এবং দলীয় দায়িত্ব পালনে জনসাধারণের মধ্যে উপস্থিত হয়েছেন, পরিবার ও সহকর্মীদের নিষেধাজ্ঞা সত্ত্বেও।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদের শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতির দিকে জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি নিজে সুস্থবোধ করছেন বলে ঘনিষ্ঠজনদের জানিয়েছেন। ফেসবুকে নিজের দেয়া এক স্ট্যাটাসে সবার দোয়া চেয়েছেন মন্ত্রী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com