1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ইসলামের দৃষ্টিতে ‘পহেলা বৈশাখ ও পান্তা-ইলিশ বাংলা নববর্ষের ১৪৩৩ উপলক্ষে কালীগঞ্জবাসীকেশুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম

গণধর্ষণ মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী ঢাকা হতে গ্রেপ্তার

ওমর ফারুক খান নাটোর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ৩৫৩ বার পড়া হয়েছে

ওমর ফারুক খান নাটোর প্রতিনিধিঃ

নাটোরের সিংড়া থানার অপহরণ অতঃপর জোরপূর্বক গণধর্ষণ মামলায় পলাতক প্রধান আসামি মোঃ সাব্বির আহমেদ ওরফে আবু সাইদ (২৬) কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি অভিযানিক দল।

বৃহঃস্পতিবার দিবাগত রাত ১২.৩০ মিনিটের দিকে ডিএমপি ঢাকা বিমানবন্দর এলাকায় র‌্যাব যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেছে।

আজ শুক্রবার (৩ মে ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে নাটোর র‍্যাব ক্যাম্প থেকে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত আসামি মোঃ ছাব্বির আহমেদ ওরফে আবু সাইদ নাটোর জেলার বরাইগ্রাম উপজেলার ধানাইদহ এলাকার মোঃ মোস্তাফিজুর রহমানের ছেলে।

র‍্যাব সুত্রে জানা যায়, সিংড়া থানার মামলা নং ৩৬, তারিখ ২০/১০/২০১২ ইং জিআর নং ৩৭৭/১২ তারিখ ৫/৪/২০২৩ ;ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী ২০২৩) এর ৯(৩)/৩০ এর অপহরণ অতঃপর জোরপূর্বক গণধর্ষন মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি ছিলেন তিনি। গোয়েন্দা তথ্য ও বিশেষ প্রযুক্তির ভিক্তিতে নাটোর জেলার সিংড়া থানার অপহরণ অতঃপর জোরপূর্বক গণধর্ষন মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত ১নং আসামিকে ডিএমপি ঢাকার বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
পরে আটককৃত আসামীকে বরাইগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৫-সিপিসি-২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com