1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ইসলামের দৃষ্টিতে ‘পহেলা বৈশাখ ও পান্তা-ইলিশ বাংলা নববর্ষের ১৪৩৩ উপলক্ষে কালীগঞ্জবাসীকেশুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম

যৌথ বাহিনীর অভিযানে ২ কেএনএফ সদস্য নিহত

মোঃমোরশেদ আলম চৌধুরী নিজস্ব প্রতিনিধ লামা বান্দরবান
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ৪১৮ বার পড়া হয়েছে

মোঃমোরশেদ আলম চৌধুরী নিজস্ব প্রতিনিধ লামা বান্দরবান

বান্দরবানের সদর উপজেলার সুয়ালক ইউপির ৬ নম্বর ওয়ার্ড শ্যারন পাড়া এলাকায় চলমান যৌথবাহিনীর অভিযানে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) দুই সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৩ মে) সকালে এ ঘটনা ঘটে।
অভিযানে নিহত লাল নু বম শ্যারন পাড়া, সুয়লক ইউনিয়নের পেন খুপ বমের ছেলে অন্যজন ভান থাং পুই বম, বেথানি পাড়া, সুয়ালক ইউনিয়নের জারথাং বম এর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, যৌথবাহিনীর অভিযানের অংশ হিসেবে শ্যারন পাড়া এলাকায় অভিযান পরিচালনাকালে যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে কেএনএফ সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়।
এসময় আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই দুই কেএনএফ সদস্যের মৃত্যু হয়।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো. রায়হান কাজেমী জানান, শ্যারন পাড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে নিহত দু’জন কেএনএফ সদস্যের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।এখনো অভিযান চলমান আছে পরে বিস্তারিত জানাযাবে।

প্রসঙ্গত বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় গত ২ ও ৩ এপ্রিল ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, অপহরণ, টাকা-অস্ত্র লুটের ঘটনায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সংশ্লিষ্টতা থাকায় পাহাড়ে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনীর অভিযান চলমান রয়েছে।এ পর্যন্ত যৌথ অভিযানে আটক ৮৭ জন কেএনএফ সদস্য কারাগারে আছেন।
এই নিয়ে যৌথ বাহিনীর অভিযানে মোট ৯ জন কেএনএফ সদস্য নিহত হয়েছে এবং তাদের ব্যবহৃত বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে যৌথবাহিনী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com