1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রামে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার কর্ণফুলীতে নৌবাহিনী ও কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ ও ধ্বংস মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ

সীমান্ত নিরাপত্তায় অত্যাধুনিক অস্ত্র ও সরঞ্জাম বাড়িয়ে বিজিবির সক্ষমতা আরো বৃদ্ধি করা হয়েছে

বিশেষ প্রতিনিধি পার্বত্য চট্টগ্রামঃ
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ২৯০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি পার্বত্য চট্টগ্রামঃ
বৃহস্পতিবার ২৭শে জুন২০২৪ সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে অবস্থিত বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের ১০১তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ সালাম গ্রহণ শেষে সাংবাদিকদের উপরোক্ত কথা বলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোঃআশরাফুজ্জামান সিদ্দিক।

তিনি আরো বলেন সীমান্তে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে বিজিবি এর পক্ষ থেকে,একইসাথে পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী তৎপরতা বন্ধ না হওয়া পর্যন্ত সেখানে নিরাপত্তা বাহিনীর অভিযান চলবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিবি অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজেদুর রহমান, বান্দরবানের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মেহেদী হাসান, বিজিবির ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল নওরোজ এহসান।
অনুষ্ঠানে সেনাবাহিনী ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজিবি মহাপরিচালক আরো বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক দিক নির্দেশনায় আজ এই বাহিনী একটি আন্তর্জাতিক মানসম্পন্ন অত্যাধুনিক ত্রিমাত্রিক সীমান্তরক্ষী বাহিনীতে পরিণত হয়েছে,বিজিবিতে যুক্ত হয়েছে অত্যাধুনিক হেলিকপ্টার, এপিসি, এটিভি, আরসিভি, এয়ার বোট, অত্যাধুনিক এন্টি ট্যাংক অস্ত্র, জলযানসহ আধুনিক সরঞ্জামাদি। বিজিবি একটি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে জল, স্থল ও আকাশপথে দক্ষতার সাথে দায়িত্ব পালনে সক্ষম। এই বাহিনীর সদস্যদের আভিযানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বহুমুখী প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে,নতুন নতুন প্রশিক্ষণ প্রতিষ্ঠান স্থাপনসহ নানাবিধ সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে।

কুচকাওয়াজ শেষে নবীন সেরা রিক্রুটদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন বিজিবি মহাপরিচালক। এসময় নবীন সৈনিকদের মাঝে এবার সব বিষয়ের সেরা নির্বাচিত হন নবীন সৈনিক মিনহাজ হোসেন রাফি। নারী সৈনিকদের মধ্যে সেরা নির্বাচিত হন সাবাতুন উল্লাহ জিম।

উল্লেখ্য যে এবার ১০১তম রিক্রুট ব্যাচে ৫৫৬ জন নবীন সৈনিকদের মধ্যে ৫২০ জন পুরুষ ও ৩৬ জন নারী রিক্রুট শপথ গ্রহণের মাধ্যমে ওনাদের সৈনিক জীবন শুরু করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com