1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রামে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার কর্ণফুলীতে নৌবাহিনী ও কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ ও ধ্বংস মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ

চট্টগ্রাম নগরীর দুই সংবাদিকে এক জুয়াড়ির হুমকি

মোঃ জামশেদুল ইসলাম চৌধুরী
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৪৩৫ বার পড়া হয়েছে

মোঃ জামশেদুল ইসলাম চৌধুরী

চট্টগ্রামে নগরীর ক্রাইম জোন বাকলিয়া থানার কালামিয়া বাজারস্থ বাহার কনভেনশন হলে দীর্ঘদিন যাবৎ জুয়ার আসর চলছে। সু-নির্দিষ্ট ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে জুয়ার ছবি ও ভিডিও সংগ্রহ করে জাতীয় দৈনিক সময়ের কাগজ পত্রিকায় ৮ জুলাই ২০২৪ ইং তারিখে “চট্টগ্রামে চলছে জমজমাট জুয়ার আসর,নেপথ্যে সমাজকল্যাাণ ও পুলিশ কর্মকর্তা” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের খবর পেয়ে জুয়াড়ি জিয়া ৮ জুলাই ২০২৪ ইং তারিখ দুপুর আনুমানিক দেড়টায় সময়ের কাগজ পত্রিকার আঞ্চলিক সম্পাদক নুর মোহাম্মদ রানার হোয়াটসঅ্যাপে ফোন করে অকথ্য ভাষায় গালি গালাজ করে মিথ্যা মামলার আসামি করবে ও প্রানে মেরে ফেলবে মর্মে হুমকি দেয়। একই ভাবে সংবাদ প্রকাশ না করার জন্য দৈনিক ” নতুন সময়” পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ ইসমাইলকেও হুমকি প্রদান করে। এই বিষয়ে জুয়াড়ি ওরপে বাহার কনভেনশন হলের জুয়ার আসরের ম্যানেজার জিয়াকে অভিযুক্ত করে নুর মোহাম্মদ রানা বাকলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। থানা কতৃপক্ষ অভিযোগটি জিডি হিসাবে গ্রহণ করেন। যার জিডি নং-৪৩৭ তাং-৮/৭/২৪ ইং। এই জিডির বিষয়ে চট্টগ্রাম পুলিশ কমিশনার ও এডিশনাল পুলিশ কমিশনার ক্রাইম অতিরিক্ত কে ও অবহিত করা হয়েছে।

জানাগেছে, বাহার কনভেনশন হলে জুয়ার আসর নিয়ে নানা শিরোনামে জাতীয় দৈনিক” গণকন্ঠ ” পত্রিকাসহ আরো বেশ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। ভুক্তভোগী সাংবাদিকগণ জুয়াড়িদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার দাবী জানান সংশ্লিষ্ট প্রশাসনের কাছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com