1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ইসলামের দৃষ্টিতে ‘পহেলা বৈশাখ ও পান্তা-ইলিশ বাংলা নববর্ষের ১৪৩৩ উপলক্ষে কালীগঞ্জবাসীকেশুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম

২.৫টনের বেশি নিষিদ্ধ পলিথিন জব্দ, কারখানা মালিককে জরিমানা

মোঃ জামশেদুল ইসলাম চৌধুরী
  • প্রকাশিত: বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৫৬৪ বার পড়া হয়েছে

মোঃ জামশেদুল ইসলাম চৌধুরী

চট্টগ্রাম নগরীর চাকতাই এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে ‘বিসমিল্লাহ পলি ইন্ডাস্ট্রি’ নামক পলিথিন উৎপাদন কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযোগ ছিল কারখানাটিতে সরকারিভাবে অনুমোদিত ৫৫মাইক্রনের চেয়ে কম পুরুত্বের পলিথিন উৎপাদন করা হচ্ছে। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া যায়। দেখা যায় কারখানাটিতে ৩২-৪৫মাইক্রন পুরুত্বের বিভিন্ন রকম পলিথিন উৎপাদন করা হচ্ছিল। এসময় কারখানাটি থেকে এই রকমের প্রায় ৫৬৪ কেজি পলিথিন জব্দ করা হয়। কারখানা মালিক অভিযোগ স্বীকার করায় তাকে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী মোবাইল কোর্টে ৫০,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

পরবর্তীতে পার্শ্ববর্তী আরেকটি জায়গায় নিষিদ্ধ পলিথিনভর্তি আরেকটি গোডাউন এর সন্ধান পেলে সেখানে গিয়ে প্রায় ২০০০কেজি নিষিদ্ধঘোষিত পলিথিন পাওয়া যায়। তবে গোডাউনটির মালিক সেটি কোন এক ব্যক্তিকে ভাড়া দিয়েছেন দাবী করলেও তার সপক্ষে কোন প্রমাণ দেখাতে পারেননি। এসকয় পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ অনুযায়ী তাকে মোবাইল কোর্টে ৫০০০/-টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন চান্দগাঁও সার্কেল ভূমি অফিস এর সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ইউছুফ হাসান। এই অভিযানে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম এর সহকারী পরিচালক, পরিদর্শক ও বাকলিয়া থানা পুলিশের একটি দল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com