1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রামে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার কর্ণফুলীতে নৌবাহিনী ও কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ ও ধ্বংস মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ছিনতাইকৃত ল্যাপটপ উদ্ধার করে হস্তান্তর

মোঃ জামশেদুল ইসলাম চৌধুরী
  • প্রকাশিত: শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ২৯০ বার পড়া হয়েছে

মোঃ জামশেদুল ইসলাম চৌধুরী

সারাদেশের ন্যায় গত ৫ আগস্ট সোমবার চট্টগ্রামেও সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতা চলাকালীন বিকেল ৫টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউজে দুষ্কৃতিকারীরা হামলা চালিয়ে বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে একটি গাড়ি থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের ছিনতাইকৃত ল্যাপটপ ঐ দিনই উদ্ধার করে আজ ৮ আগস্ট বৃহস্পতিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেলা নাজির মো: জামাল উদ্দিন জানান, গত ৫ আগস্ট সোমবার বিকেলে দুস্কুতিকারীরা সার্কিট হাউজে কয়েকটি গাড়িতে হামলা চালিয়ে ল্যাপটপ ও গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদের নির্দেশনায় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক কমিটির অন্যতম সদস্য আবু হাসনাত জুয়েলের নেতৃত্বে ভিআইপি টাওয়ারের সামনে থেকে ডকুমেন্টসহ ল্যাপটপটি উদ্ধার করেন। আজ ৮ আগস্ট বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউজে জেলা প্রশাসনের জে এম শাখার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হোসেন ও অন্যান্য ম্যাজিস্ট্রেটের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে ল্যাপটপটি হস্তান্তর করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন চকবাজার থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ কামরুল হাসান, ওমরগনি এম ইএস কলেজের অন্যতম ছাত্রদল নেতা সাইদুল ইসলাম, ছাত্রদল নেতা হাসেম মোহাম্মদ সাকিব, পোর্ট সিটি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মোহাম্মদ তাহের, এমইএস কলেজ ছাত্রদল নেতা মোহাম্মদ আরাফ, এমইএস কলেজ ছাত্রদল নেতা সিজান, এমইএস কলেজ ছাত্রদল নেতা ইমন,এমইএস কলেজ ছাত্রদল নেতা মোহাম্মদ সিয়ামসহ ছাত্রদলের নেতৃত্ববৃন্দরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com