1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রামে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার কর্ণফুলীতে নৌবাহিনী ও কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ ও ধ্বংস মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ

চারদিন পর বিরামপুর থানায় ফিরেছে পুলিশ

আব্দুর রউফ সোহেল স্টাফ রিপোর্টার দিনাজপুর :
  • প্রকাশিত: শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ২৯৭ বার পড়া হয়েছে

আব্দুর রউফ সোহেল স্টাফ রিপোর্টার দিনাজপুর :

দিনাজপুরের বিরামপুর থানা পুলিশ সদস্যরা চারদিন পর কাজে যোগদান করেছেন।

শুক্রবার (৯ আগস্ট) বিকের সাড়ে ৫ টার দিকে বিরামপুর থানায় কর্মরত পুলিশ সদস্যরা তাদের কাজে যোগদান করেছেন। পরিষ্কার ও পরিচ্ছন্নতা, কম্পিউটার স্থাপনসহ কর্মকর্তারা থানার নিজ দায়িত্ব পালন করতে শুরু অচিরেই সকল কিছু কাটিয়ে উঠে পূর্ণাঙ্গভাবে থানার কার্যক্রম শুরুসহ জনগণকে সেবাদান কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন থানায় কর্মরতরা।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন, মেজর আশিকুজামান,উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, বিএনপির-জামায়াতের অন্যান্য নেতাকর্মীসহ অনেকে।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পদত্যাগ করলে নিরাপত্তা শঙ্কায় থানার কার্যক্রম বন্ধ করে দিয়ে নিরাপদে ছিলেন পুলিশ সদস্যরা। সেইসঙ্গে রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ বাহিনী গঠনসহ সংস্কারের দাবিতে কর্মবিরতি পালন করছিলেন তারা। তবে আন্দোলনের শুরু থেকে কোনো ঘটনা না ঘটলেও ৫ আগস্ট বিরামপুর থানা পুলিশের উপর হামলা’সহ ভাঙচুরের ঘটনা ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com