1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রামে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার কর্ণফুলীতে নৌবাহিনী ও কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ ও ধ্বংস মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ

বিরামপুর প্রেসক্লাব এর আহবায়ক কমিটি গঠন

আব্দুর রউফ সোহেল স্টাফ রিপোর্টার দিনাজপুর
  • প্রকাশিত: শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ৩৬২ বার পড়া হয়েছে

আব্দুর রউফ সোহেল স্টাফ রিপোর্টার দিনাজপুর :

দিনাজপুরের বিরামপুর উপজেলার সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন বিরামপুর প্রেসক্লাব এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৮টায় বিরামপুর প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক হাফিজ উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিরামপুর প্রেসক্লাবের জরুরী সাধারণ সভায় সর্ব সম্মতিক্রমে দৈনিক দেশেরপত্র পত্রিকার সাংবাদিক শাহ্ আলম মন্ডলকে আহবায়ক এবং দৈনিক সংগ্রাম পত্রিকার সাংবাদিক মুহাদ্দিস ডক্টর এনামুল হক, দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার সাংবাদিক আবু সাঈদ, দৈনিক আজকালের খবর পত্রিকার সাংবাদিক মিজানুর রহমান মিজান ও দৈনিক খোলা কাগজ পত্রিকার সাংবাদিক রায়হান কবির চপলকে সদস্য করে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। পরবর্তী কার্যনির্বাহী কমিটির নির্বাচন না হওয়া পর্যন্ত নব গঠিত আহবায়ক কমিটি বিরামপুর প্রেসক্লাবের কার্যক্রম পরিচালনা করবেন বলেও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সভায় বিরামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক আকরাম হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আবু মুছা, সাবেক সহ-সভাপতি সাংবাদিক মাসুদ রানা, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক সেকেন্দার আলী, সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক সামিউল আলম সহ বিরামপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
নব গঠিত আহবায়ক কমিটি বিরামপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিকদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানোর পাশাপাশি উপজেলার গুরুত্বপূর্ণ সংবাদসমূহ সততার সাথে গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে সকল প্রকার সহযোগিতা অব‍্যহত রাখার অঙ্গীকার ব‍্যক্ত করেছেন।

আব্দুর রউফ সোহেল স্টাফ রিপোর্টার দিনাজপুর :
মোবাঃ ০১৭১১০০০৪৪৯
তাং- ১০/০৮/২০২৪
আব্দুর
আব্দুর রউফ সোহেল

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com