1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রামে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার কর্ণফুলীতে নৌবাহিনী ও কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ ও ধ্বংস মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ

সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ

জামশেদ ইসলাম চৌধুরী
  • প্রকাশিত: শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ২৮২ বার পড়া হয়েছে

জামশেদ ইসলাম চৌধুরী

দেশের বিভিন্ন স্থানে ‘হিন্দুদের ওপর হামলার’ প্রতিবাদে চট্টগ্রাম নগরের চেরাগি পাহাড় মোড়ে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। শনিবার (১০ আগস্ট) বিকেলে সড়ক অবরোধ করে নির্যাতন বন্ধের দাবিতে বিক্ষোভ করেন তারা। দাবি অনুযায়ী দেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধ না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়।কর্মসূচিতে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানান অংশগ্রহণকারীরা। এ সময় দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দ্রুত সময়ের মধ্যে সব হামলার ঘটনার বিচার দাবি করেন তারা।
প্রতিবাদ কর্মসূচিতে— ‘আমরা কেন স্বাধীন নই’, ‘আমার মন্দিরে হামলা কেন?’, ‘দেশ ছাড়তে হুমকি কেন? রাষ্ট্র জবাব চাই’, ‘মানবসেবা যাদের ধর্ম তাদের ওপর হামলা কেন?’, ’বাঁচতে হলে লড়তে হবে, আঘাত আসবে যেখানে প্রতিরোধ হবে সেখানে’-ইত্যাদি প্ল্যাকার্ড প্রদর্শন করেন অংশগ্রহণকারীরা।এদিকে, কোটা আন্দোলন, সরকারের পতনের দাবিতে এক দফা সফল আন্দোলনের পর আবারও উত্তাল হলো চট্টগ্রাম। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে সংখ্যালঘু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা এবং মন্দিরে হামলা ও আগুন দেয়ার অভিযোগ উঠে। এরই প্রতিবাদে শনিবার বিকেলে চেরাগি পাহাড় মোড়ে অবস্থান নেন তারা। এর আগে সকালে নগরের নিউমার্কেট মোড়ে অবস্থান নিয়ে প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন বৈষম্যবিরোধীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com