1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রামে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার কর্ণফুলীতে নৌবাহিনী ও কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ ও ধ্বংস মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ

সিএমপি পুলিশ সেবা কার্যক্রম সীমিত পরিসরে চালু

মোহাম্মদ মাসুদ
  • প্রকাশিত: শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ৪২২ বার পড়া হয়েছে

মোহাম্মদ মাসুদ

স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এই প্রথম জনগণ পুলিশ সেবা থেকে দীর্ঘ সময় বঞ্চিত। স্বৈরাচার সরকারের পতনের পর থেকে ৪/৫ দিন পর্যন্ত এখনো পুলিশ কর্মস্থল বিরতি রয়েছে। পুলিশ যেখানে জনগনকে নিরাপত্তা দেওয়ার কথা সেখানে উল্টো পুলিশেই য়েন নিরাপত্তাহীনতায় জীবন ঝুঁকিতে পড়ে। ছেড়ে যেতে বাধ্য হয় কর্মস্থল। পরিস্থিতি স্বাভাবিক হতে চলেছে পুলিশ কর্মস্থানে ফিরছে।

আজ শুক্রবার (৯আগষ্ট) রাত পোনে ৮টায় সিএমপির জনসংযোগ কর্মকর্তা অতিরিক্ত পুলিশ কমিশনার কাজী মোহাম্মদ তারেক তিনি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সিএমপির ১৬ টি থানার মধ্যে ১১টি থানার কার্যক্রম সীমিত পরিসরে শুরু হয়েছে।
কার্যক্রমের মধ্যে রয়েছে ১) চান্দগাঁও ২) বায়েজিদ বোস্তামী ৩) খুলশী ৪) পাঁচলাইশ ৫) সদরঘাট ৬) চকবাজার  ৭) বাকলিয়া ৮) পাহাড়তলী ৯) আকবরশাহ ১০) কর্ণফুলী ১১) বন্দর।

তিনি আরো বলেন,আগামীকাল থেকে ১২) হালিশহর ১৩) ডবলমুরিং ১৪) কোতোয়ালী (থানা প্রাঙ্গণে) কার্যক্রম সীমিত পরিসরে নিজস্ব ভবনে বা ভবনের সামনে শুরু হবে।

আগামীকাল থেকে যে থানার কার্যক্রম সীমিত পরিসরে একটি ফাঁড়িতে শুরু হবে-১৫) ইপিজেড থানা (নিউমুরিং ফাঁড়ি) নতুন ভবন খোঁজা হচ্ছে যে থানার কার্যক্রম শুরু করার জন্য- ১৬) পতেঙ্গা থানা।

উল্লেখ্য: সত্যকে হত্যা করা যায় না। ইতিহাস ধামাচাপ দিলেও নিশ্চিহ্ন করে মোছা যায় না। গত তিন দশকের দুই দশক আওয়ামী সরকারের স্বৈরাচার শাসন আমলে নির্বাহী নির্দেশের ফাঁকে ফাঁদে পড়ে পুলিশ প্রশাসন। বিরোধী রাজনৈতিক দলসমূহ জনগণ ও পুলিশের মধ্যে সৃষ্টি হয় দূরত্ব।

পুলিশ প্রশাসনকে বেআইনিভাবে ব্যবহার দলীয়করণ করা। আইনের শাসনকে কুক্ষিগত করে সরকারের নীতিহীন ব্যক্তিগত অপব্যবহার। বিরোধী রাজনীতি দলসমূসহদের দমন পিরনরণ হামলা মামলা জানমালের অপরিণীয় ক্ষয়ক্ষতিতে ব্যবহার করেছে প্রশাসনকে।

পর্যায়ক্রমে পরিস্থিতিতে জনগণ সাধারণ মানুষ প্রশাসন কর্তৃক চরম নিরাপত্তাহীনতা নিপীড়ন নির্যাতন নিষ্পেষণ নানা অনিয়ম অভিযোগের তীব্রতা তিক্ততায় প্রশাসন পুলিশের প্রতি তীব্র তিক্ততা ক্ষোভ প্রতিহিংসা সৃষ্টি হয়।

পুলিশ জনতা জনতাই পুলিশ। আইনের শাসন রক্ষায় শৃঙ্খলা আস্থা নিরাপত্তাহীনতায় হোক পুলিশের ধারাবাহিক রুটিন কর্মজীবন।

পুলিশ সততায় স্বচ্ছতায় কর্মগুনে আগের বিশ্বস্ততা গৌরব ও সমর্যাদা ফিরে আসবে এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। পুলিশ হোক জনগণের বন্ধু।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com