1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রামে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার কর্ণফুলীতে নৌবাহিনী ও কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ ও ধ্বংস মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ

পটুয়াখালীতে ট্রাফিক দ্বায়িত্ব পালনরত শিক্ষার্থীদের মাঝে সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের খাদ্য বিতরন।

স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ২৯৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।

সারা বাংলাদেশে বৈষম্যছাত্র আন্দোলনের পর ৫ আগস্ট স্বৈরাচারী সরকারের পতনের মধ্যে দিয়ে দেশে বৃহত্তর স্বস্তি ফিরতে শুরু করেছে সাধারন জনগনের মাঝে। বাংলাদেশ পুলিশ বাহিনী কর্মরত না থাকায় রাস্তার যানজটের নিরসনের দ্বায়িত্বে ট্রাফিকের কাজ করে যাচ্ছেন সাধারন শিক্ষার্থীরা।

পটুয়াখালী সকল গুরুত্বপূর্ণ পয়েন্টের মোড়ে মোড়ে ট্রাফিকের দ্বায়িত্ব পালনকারিও শহর সাজানো শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরন করেন, পটুয়াখালী সদর উপজেলা স্বেচ্ছাসেবকদল ৯আগস্ট শুক্রবার অন্তরবর্তীকালীন সরকারের প্রথম দিনে পটুয়াখালী শহরের তিতাস মোড় থেকে শুরু করে চৌরাস্তা বাঁধঘাট এলাকায় ডিউটিরত আনসার বাহিনীসহ সকলের মাঝে খাবার বিতরণ করেন।

পটুয়াখালী সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সুজন এর আয়োজনে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন সিনিয়র সহ সভাপতি মো.গোলাম মোস্তফা, ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মেহেদী হাসান জাহাঙ্গীরসহ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

পটুয়াখালী সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সুজন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন ও সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন এর নির্দেশে শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেন।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন বলেন দেশ আজ স্বৈরাচারী সরকারের পতনের মধ্যে দিয়ে দ্বিতীয় বারের মতো স্বাধীন হয়েছে। আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের নেতৃত্ব সুন্দর একটা মুক্ত পরিবেশের দেশ গড়বো ।তাই তারেক রহমানের নির্দেশে সকল শিক্ষার্থীদের পাশে থাকবে পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবকদল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com