1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রামে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার কর্ণফুলীতে নৌবাহিনী ও কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ ও ধ্বংস মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ

আগুনে পুড়ে ৯ প্রতিষ্ঠান, ক্ষতি আনুমানিক ১৫ লাখ টাকা

আমানউল্লাহ আনোয়ার রামু কক্সবাজার
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৩৬২ বার পড়া হয়েছে

আমানউল্লাহ আনোয়ার রামু কক্সবাজার

কক্সবাজার রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ১নং ওয়ার্ড দারিয়ার থোয়াইংগা কাটা বাজারে আগুন লেগে ৯টি দোকান পুড়ে গিয়ে অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

রামু খুনিয়াপালং ইউনিয়নে থোয়াইংগা কাটা এলাকায় ঢালারমুখ বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এঘটনায় কমপক্ষে ৯ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সোমবার (১২ আগস্ট ) রাত পৌনে ৩ টার দিকে একটি মোদির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে রামু ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। তারা এক ঘন্টা চেষ্টার করে ভোর ৪ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে ছোট-বড় ৯টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট এ অগ্নিকাণ্ডের কারণ।
রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা সুমন বড়ুয়া জানান, ৯ টি দোকানের মালামাল ক্ষয়ক্ষতি আনুমানিক ১০ লাখ। বাজারে আগুন লাগার সাথেসাথে ফোন দেয়নি কেউ, যার কারণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বরাবরই কিছুটা দেরি হয়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা হলেন

১/নুরুল হাকিম ( পুতু) খাবার হোটেল,২/ জালাল আহম্মেদ, কাপড়ের দোকান,৩/আবদু শুক্কুর কুলিং কর্ণার, ৪/ মো. সোয়াইব কাছা তরকারি দোকান,
৫/মহি রাম শীল সেলুন দোকান, ৬/মেহাম্মদ মামুন, মুদির দোকান,৭ নুর আহম্মদ মুরগির দোকান।
৮/নুর মোহাম্মদ কাচা মালামাল দোকান।
৯/আবদু শুক্কুর, প্রকাশ ( শুক্কর মেম্বার) মুদি দোকান

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ক্ষতির পরিমান নিরূপণ করতে বলা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান করা হবে। ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা বলেন, আমরা দিনাতিপাত জীবনযাপন করে আসছি।

দোকা গুলা আমাদের একমাত্র আয়ের উৎস। তাদের মধ্যে দু’জন প্রতিবন্ধীও রয়েছে। প্রতিবন্ধী মামুন বলেন,আমি চলাফেরায় অক্ষম হওয়ায় ক্ষুদ্র ব্যবসা নিয়ে পরিবার জীবন জীবিকা নির্বাহ করি। দোকান পুড়ে যাওয়ায় আমি পরিবার নিয়ে সঙ্কিত।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো: রাশেদুল ইসলাম জানান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ক্ষতির পরিমান নিরূপণ করতে বলা হয়েছে, ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com