1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রামে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার কর্ণফুলীতে নৌবাহিনী ও কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ ও ধ্বংস মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ

চট্টগ্রামে বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের শান্তিপূর্ণ মানববন্ধনে বহিষ্কৃত প্রেসক্লাব নেতাদের হামলা

মোঃ জামশেদুল ইসলাম চৌধুরী
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ২৭৬ বার পড়া হয়েছে

মোঃ জামশেদুল ইসলাম চৌধুরী

ঐতিহ্যবাহী চট্টগ্রাম প্রেসক্লাবের সকল প্রকার বৈষম্য,ফ্যাসিবাদে লিপ্ত দালাল মুক্ত করণের দাবি ও চট্টগ্রামের স্থানীয় ও জাতীয় দৈনিক গুলোতে মিথ্যাচারের প্রতিবাদে বুধবার ১৪ আগষ্ট বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য চট্টগ্রামের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে চট্টগ্রাম প্রেস ক্লাবের ছাদ ও কার্যালয়ের ভেতর থেকে ইট পাটকেল সহকারে হামলা করে বহিষ্কৃত প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা।

তাৎক্ষণিক পাল্টা প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশের উপস্থিত সাংবাদিক এবং ছাত্র জনতা প্রেসক্লাবের ভেতরে থাকা হামলাকারীদের উপর চড়াও হয়। নিয়ন্ত্রণহীন পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীর সদস্যরা প্রেসক্লাব নিয়ন্ত্রণে আনেন পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বশীল শিক্ষার্থীরা এগিয়ে এলে সেনাবাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের সমন্বয় করার দায়িত্ব দিয়ে যান। বর্তমানে চট্টগ্রাম প্রেসক্লাব বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের তত্ত্বাবধানে রয়েছে বলে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহ নেওয়াজ ও বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের সমন্বয়ক আরিয়ান লেলিন।

উল্লেখ্য,শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৫ আগষ্ট ফ্যাসিবাদের দোসর ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাংবাদিকতার সাইনবোর্ড ব্যবহার করে ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নেয়া,নিউজ করা ও পুলিশ ভ্যানে আন্দোলনরত শিক্ষার্থীদের তুলে দেয়ার মতো নেককার জন্য ঘটনার প্রতিবাদে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে চট্টগ্রাম প্রেসক্লাব দখলে নেয় বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য চট্টগ্রামের সর্বস্তরের সাংবাদিক সমাজ। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বহিষ্কৃত প্রেসক্লাব নেতারা বিভিন্ন প্রকার ছলচাতুরির আশ্রয় নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে। চট্টগ্রামের স্থানীয় ও জাতীয় দৈনিক গুলোতে মিথ্যাচার শুরু করে। উক্ত মিথ্যাচারের প্রতিবাদে আয়োজিত সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে বৈষম্য বিরোধীরা এতে চট্টগ্রাম প্রেসক্লাবে বিলুপ্ত কমিটির হামলায় বিবাদ সৃষ্টি হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com