1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রামে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার কর্ণফুলীতে নৌবাহিনী ও কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ ও ধ্বংস মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ

চন্দনাইশে বিএনপির অবস্থান কর্মসূচি ও মিছিল প্রদর্শন।

মোঃআমিন উল্লাহ টিপু চন্দনাইশ প্রতিনিধি।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ২৫৫ বার পড়া হয়েছে

মোঃআমিন উল্লাহ টিপু চন্দনাইশ প্রতিনিধি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চন্দনাইশ উপজেলা, পৌরসভা ও দোহাজারী পৌরসভা বিএনপির উদ্যোগে বুধবার (১৪ আগষ্ট) বিকাল ৩ টা থেকে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ চন্দনাইশ সদরে অনুষ্ঠিত হয়। পৌরসভা বিএনপির আহবায়ক মাহাদুর রহমান মাদুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল আনোয়ার চৌধুরী , প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আ.ক.ম.মোজাম্মেল।

দক্ষিন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও প্যানেল মেয়র মাসুদুর রহমানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন দোহাজারী পৌরসভা বিএনপির আহবায়ক কামাল উদ্দিন, সদস্য সচিব বাবু খান, বিএনপি নেতা জসিম উদ্দিন মিন্টু, আইনুল হুদা,সিরাজুল মোস্তফা, নুরুল হুদা বাবর, দক্ষিণ জেলা যুবদল নেতা আল মাহমুদ হিরো, নুরুল কবির কমিশনার, দোহাজারি পৌরসভা বিএনপি যুবদলের আহ্বায়ক ইফতিকার সুমন,উপজেলা যুবদলের সদস্য সচিব নেচার উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন, চন্দনাইশ পৌরসভা যুবদলের সদস্য সচিব শহিদুল ইসলাম, দোহাজারী পৌরসভা যুবদলের সদস্য সচিব মাহফুজুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক জাহেদ, ছাত্র দল নেতা আবদুল মান্নান রানা,মোহাম্মদ হাসান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল আনোয়ার বলেন ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সহযোগীদের দ্রুত বিচারের দাবি জানান। তিনি বলেন, ‘কেউ যেন কোথাও কারো কোন বাড়ি ঘরে হামলা-ভাংচুর না করেন। এসব করলে দায়দায়িত্ব তারই, দলের নয়। দল তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবেন বলে এসব তিনি হুঁশিয়ারি দেন।’

অবস্থান কর্মসূচি শেষে এক বিক্ষোভ মিছিল প্রদর্শন করে বিএনপির নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com