1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রামে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার কর্ণফুলীতে নৌবাহিনী ও কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ ও ধ্বংস মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ

চট্টগ্রামে গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান স্মৃতি দাবায় খিজির চ্যাম্পিয়ন,সাকের উল্লাহ রানার্সআপ

মোং ফরিদ সিক্রেট রিপোর্টার চট্টগ্রাম বিভাগ
  • প্রকাশিত: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ২৭০ বার পড়া হয়েছে

মোং ফরিদ
সিক্রেট রিপোর্টার
চট্টগ্রাম বিভাগ

ক্রীড়া প্রতিবেদক:১৮ আগষ্ট
চট্টগ্রাম চেস্ একাডেমি আয়োজিত দুইদিন ব্যাপী গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান স্মৃতি(অনুর্ধ্ব১৭) আন্তর্জাতিক রেপিড রেটিং দাবা টুর্নামেন্ট ১৭ আগস্ট সম্পন্ন হয়েছে।

৬ষ্ঠ রাউন্ড খেলা শেষে সাড়ে ৫পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে চাঁদপুর থেকে আগত আবদুল্লা খাজির বিন আয়াছ, ৫পয়েন্ট পেয়ে টাইব্রেকিং পদ্ধতিতে কক্সবাজার থেকে আগত সোঃ সাকের উল্লাহ ১ম রানাস-আপ, আবিদ মাহাদি সাদ ‍২য় রানার্স আপ হবার গৌরব অর্জন করেন।
সাড়ে ৪ পয়েন্ট টাইব্রেকিং পদ্ধতিতে দুর্জয় দাস ৪র্থ , ফায়াজ চৌধুরী ৫ম স্থান এবং ৪পয়েন্ট পেয়ে উমনিয়া বিনতে লুবাবা সেরা বালিকা পুরস্কার লাভ করেন।

এছাড়াও অনুর্ধ্ব ১৪ ক্যাটাগরিতে আহনাফ দাইয়ান ১ম স্থান ও সৈয়দ সফিউল মুসনামিন ২য় স্থান জাজবির নুর জারিফ ৩য় স্থানলাভ করেন। অনুর্ধ্ব ১০ (বালক) সেরা হয়েছেন নাজিফ নিয়াজ, অনুর্ধ্ব ১০ (বালিকা) সেরা অপরাজিতা দাশ এবং সেরা ননরেটেড মোঃ রিয়াদ চৌধুরী।
টুর্নামেন্ট শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান চট্টগ্রাম চেস্ একাডেমির প্রতিষ্ঠতা পরিচালক রাকিব-উল-ইসলাম সাচ্চুর সভাপতিত্বে এবং পরিচালক মোঃ নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজস্ব কর্মকর্তা বাবু সুজল কুমার দত্ত।
বক্তব্য রাখেন ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের প্রিন্সিপাল ক্যাপ্টেন আতাউর রহমান, সিসিএ এর পরিচালক সুফিয়ান আশরাফ, তৌহিদুল করিম,প্রশিক্ষক আসিফ মাহমুদ, অভিভাবকদের পক্ষে মাহাবুব আলম, আয়াজ গাজী, সুমাইয়া আফরোজ প্রমুখ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্ট চীফ আরবিটার হিসাবে রাকিব-উল-ইসলাম সাচ্চু,ডেপুটি চীফ আরবিটার মোঃ নুরুল আমিন এবং আরবিটার হিসাবে আসিফ মাহমুদ দায়িত্ব পালন করেন।টুর্নামন্টে ৩৯জন রেটেড দাবাড়ুসহ মোট ৪৪জন অংশগ্রহন করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com