1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রামে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার কর্ণফুলীতে নৌবাহিনী ও কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ ও ধ্বংস মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ

চট্টগ্রামে মেসার্স আলমগীর এন্টারপ্রাইজ নামীয় প্রতিষ্ঠানটিকে দুই লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার।

নিজস্ব প্রতিবেদক।
  • প্রকাশিত: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ২৭৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এবং বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক সম্মিলিত অভিযানের মাধ্যমে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড এলাকায় একটি নকল ও ভেজাল পণ্যের গোডাউনে অভিযান পরিচালনা করা হয় এবং ভোক্তা অধিকার বিরোধী অপরাধের দায়ে “মেসার্স আলমগীর এন্টারপ্রাইজ” নামীয় প্রতিষ্ঠানটিকে ২,০০,০০০ টাকা (দুই লক্ষ টাকা) জরিমানা আরোপ ও আদায় করা হয়।গতকাল ১৮ আগস্ট রবিবারে এঅভিযান পরিচালনা করা হয়েছে।

এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক(মেট্রো) জনাব মোঃ আনিছুর রহমান এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নকল-ভেজাল এসকল পণ্যের মধ্যে রয়েছে- সোনার চাবি নামীয় ব্রান্ডের সাধারণ চালকে চাষী চিনিগুড়া চালের অনুকরণ করা প্যাকেটে বনলতা সুগন্ধি চিনিগুড়া চাল নামে প্যাকেটজাত করছেন। এছাড়া খোলা একই চা পাতার বস্তা থেকে চা পাতা নিয়ে বনলতা ক্লোন টি, বনলতা গোল্ড টি, বনলতা প্রিমিয়াম টি নামে প্যাকেটজাত করছেন। জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com