1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রামে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার কর্ণফুলীতে নৌবাহিনী ও কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ ও ধ্বংস মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ

স্কুলছাত্র হত্যায় একজনের ফাঁসি

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ২৭৪ বার পড়া হয়েছে

সুব্রত বাবু
সিক্রেট রিপোর্টার

জয়পুরহাটের কালাই উপজেলায় দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্র শুভকে (৭) অপহরণের পর হত্যা মামলায় রেজাউল করিম ফকির নামে একজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) দুপুর সোয়া ১২টায় জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় দেন।

পরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রেজাউল করিম ফকিরকে পুলিশ পাহারায় জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) গকুল চন্দ্র মন্ডল জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত রেজাউল করিম ফকির (৪৫) কালাই উপজেলার মুন্সিপাড়া গ্রামের সাত্তার ফকিরের ছেলে। তিনি এ মামলায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালত আসামির মৃত্যু না হওয়া পর্যন্ত গলায় ফাঁসি দিয়ে ঝুলিয়ে রেখে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশনা প্রদান করেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৩ মার্চ কালাই উপজেলার মুন্সিপাড়া গ্রামের আব্দুল গফুর তোতার শিশুপুত্র স্থানীয় কালাই কাকলী শিশু নিকেতনের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শুভ (৭) বাড়ির পাশে অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। শিশু শুভকে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে না পাওয়া গেলে মা আলেয়া খাতুনকে বিকেল ৩টায় ফোনে অপহরণের কথা জানান আসামি রেজাউল করিম ফকির। খবর পেয়ে বাবা আব্দুল গফুর তোতা বাড়িতে এসে স্ত্রী আলেয়া খাতুনের দেওয়া তথ্য মোতাবেক আসামির ফোন করা মোবাইল নম্বরসহ কালাই থানাকে অবহিত করেন।

পরের দিন (৪ মার্চ) বিকেলে বাড়ির পাশে খড়ের পালার ভেতরে শিশু শুভর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ শুভর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করে। এ হত্যাকাণ্ডের ঘটনায় ওই দিনই বাবা আব্দুল গফুর বাদী হয়ে কালাই থানায় হত্যা মামলা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com