1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রামে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার কর্ণফুলীতে নৌবাহিনী ও কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ ও ধ্বংস মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ

বাঁশখালীতে নিধারিত চাঁদা না পেয়ে সিঁড়ি ভেঙ্গে দেয়ার অভিযোগ।

বাঁশখালী প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৩৯৪ বার পড়া হয়েছে

বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রাম বাঁশখালী পৌরসভার ৬নং ওয়ার্ডস্থ প্রবাসী রুহুল আমিনের দুই তলা বিশিষ্ট বসতঘরে দীর্ঘদিন যাবৎ কিছু স্থানীয় লোক চাঁদা আদায় করে আসতেছে। এই বিষয়ে প্রবাসী স্ত্রী সুমি আক্তার নিরুপায় হয়ে বাঁশখালী’র সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত একটি মামলা দায়ের করে। বর্তমানে মামলাটি চট্টগ্রাম ডিবি ওসি’র নিকট তদন্তাধীন রয়েছে। মামলার বাদী সুমি আক্তার জানায়, আমার স্বামী প্রবাসে থাকে আমি দুই সন্তান নিয়ে একটা জমি ক্রয় করে বিল্ডিং করেছি। বিল্ডিং করার সময় থেকে এলাকার ছৈয়দুল আলম জাফর,আক্তার আহমেদ, ওসমান গণি, মোহাম্মদ জামিল, এবং ছৈয়দুল আলম জাফর এর স্ত্রী ইয়াছমিন আক্তার সহ মিলে বিভিন্ন সময় চাঁদা দাবি করতো এবং বিল্ডিং করার সময় তারা তাদের মত প্রতিটা জিনিসপত্রের দাম বাড়িয়ে বাড়িয়ে কনস্ট্রাকশনের জিনিস পত্র সরবরাহ করার জন্য বাধ্য করতো। কোন রকমে বিল্ডিং করার পরে এখন সর্বশেষ সিঁড়ি ব্যবহার করার জন্য চাঁদা দিতে না পারায় আমাদের চলাচলের একমাত্র সিঁড়ি ভেঙ্গে দিল। আমার দুইটা বাচ্ছা স্কুলে যাওয়া আশা করে জীবন ঝুঁকি নিয়ে। এখানে শেষ নয় আমাদের পানি ট্যাং ছিদ্র করে দিল অনেক সময় আমাদের ঘরের বাহিরের দরজায় তালা মেরে দিত আমরা অনেক বার ৯৯৯ এ কল দিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহয়োগিতায় উদ্ধার হয়েছি এবং বাড়ির প্রধান দরজায় সামনে ওয়াল দিয়ে দিচ্ছে আমি এটার বিচার চাই।
অন্য দিকে অভিযুক্ত ছৈয়দুল আলম জাফর এর সাথে মুঠোফোন কল দিলে তাকে পাওয়া যায়নি।

এই বিষয়ে বাঁশখালী থানার ওসি তদন্ত সুদাশু শেখর হালদার মুঠোফোন বলেন, প্রবাসী স্ত্রী সুমি আক্তার ৯৯৯ এ কল দিলে আমরা থানা পুলিশ বিভিন্ন সময় একাধিক বার উদ্ধার করেছি। তবে স্থানীয় কিছু লোকজন বিভিন্ন সময় তাদের বিরক্ত করতো। অন্য দিকে প্রবাসীর স্ত্রী আদালতে মামলা করেছে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকতা যদি আমাদের থেকে তথ্য নিয়ে সহয়োগিতায় চায় আমরা সহয়োগিতা করবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com