1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রামে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার কর্ণফুলীতে নৌবাহিনী ও কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ ও ধ্বংস মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ

চট্টগ্রাম ফিশারীঘাট ব্যাবসায়ীদের পক্ষ হতে ফটিকছড়িতে বন্যাদুর্গত এলাকায় খাবার ও পানি বিতরণ।

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ২৬৭ বার পড়া হয়েছে

সুব্রত বাবু
সিক্রেট রিপোর্টার

চট্টগ্রামে বন্যাদুর্গত এলাকা ফটিকছড়ির বিভিন্ন দুর্গত এলাকায় মানবিক কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রাম ফিশারীঘাট ব্যাবসায়ীদের পক্ষ হতে ফটিকছড়িতে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে ।

আজ সারাদিন ব্যাপি ফটিকছড়ির বিভিন্ন এলাকায় বন্যা দুর্গতের রান্না করা খাবার ও পানি বিতরণ করনে মানবতাবাদী ব্যাবসায়িরা ।

স্থানীয় এক প্রধান শিক্ষক মোহাম্মদ রবিউল হকের হাতে প্রায় একশত জনের খাবার বিতরণ করা ।

এছাড়াও ফটিকছড়ির বিভিন্ন অঞ্চলে যেখানে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সেখানেই এক হাজার প্যাকেট বিতরণ করেন চট্টগ্রাম ফিশারী ঘাট
ব্যাবসায়ীবৃন্দ ।

চট্টগ্রাম ফিশারি ঘাট থেকে রান্না করে ট্রাকে করে বন্যাদুর্গত এলাকায় ত্রান বিতরণ করতে গিয়ে ব্যাবসায়ী নেতৃবৃন্দ বলেন বন্যায় মানুষের
এমন দুর্দশা দেখে আমাদের ব্যাবসায়ী সমাজ খুবই মর্মাহত হয়েছি তাই বিবেকের তাড়নায় সকলে মিলে খাবার তুলে দিতে গিয়েছিলাম ফটিকছড়ির বিভিন্ন দুর্গম এলাকায় ।

ফটিকছড়ির বিভিন্ন অঞ্চলে প্রায় ২০০০ মানুষের মাঝে খাবার বিতরণ করতে পেরে আজ খুব ভালো লাগছে ।
ব্যাবসায়ী কবির বলেন আজ এতগুলো মানুষের মাঝে খাবার ও পানি বিতরণ করতে পেরে নিজেদের খুব ভালো লাগছে ।

এসময় ফটিকছড়ির বিভিন্ন এতিমখানা গুলোতে এবং ফটিকছড়ি ভুজপুর এক নাম্বার ওয়ার্ড আধারমানিক দুই নাম্বার ওয়ার্ডের পথচারিদের মাঝে ও খাবার এবং বোতলজাত পানি বিতরণ করা হয় ।

বিশিষ্ট ব্যবসায়ী কবিরের নেতৃত্বে সাথে ছিলেন মোহাম্মদ সেলিম, মোহাম্মদ সাইফুল ,মোঃ হেলাল ,মোহাম্মদ মমিন ,মোহাম্মদ বাচ্চু ,মোহাম্মদ হারুন, সাংবাদিক নাছির হাওলাদার সহ ব্যাবসায়ী নেতৃবৃন্দ ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com