1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ইসলামের দৃষ্টিতে ‘পহেলা বৈশাখ ও পান্তা-ইলিশ বাংলা নববর্ষের ১৪৩৩ উপলক্ষে কালীগঞ্জবাসীকেশুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম

দায়িত্বকালীন পুলিশকে রক্তাক্ত করলো ড্রাইভার

মোহাম্মদ মাসুদ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৫৫০ বার পড়া হয়েছে

মোহাম্মদ মাসুদ

চট্টগ্রাম: জনস্বার্থ জনসেবায় জীবনঝুঁকি দায়িত্ব পালন করেও পুলিশ নিরাপদ নয়। দায়িত্বকালীন পুলিশকেই রক্তাক্ত করলো বেপোয়ারা ড্রাইভার। ট্রাফিকের দায়িত্ব পালন করাকালীন পুলিশ কনস্টেবলকে বেধড়ক মারধর। গাড়িসহ ড্রাইভার আটক।

আজ ২৭ আগস্ট বেলা দেড়টায় খুলশী ০১ নং রোডে উল্টো দিক থেকে এসে রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টিকালে কনস্টেবল সোহরাব হোসেনের এই অঘটন ঘটে।

অতিরিক্ত পুলিশ কমিশনার কাজী মো: তারেক আজিজ (জনসংযোগ) কর্মকর্তা তিনি আক্ষেপ করে বলেন, উক্ত বিষয়টি বিষয়টি খুবই ভয়াবহ ও উদ্যেগজনক। খবরটি গুরুত্বের সঙ্গে ছাপানোর অনুরোধ রইল। পুলিশের উপরে বারবার হামলা কেন? এভাবে হলে পুলিশ কীভাবে তার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবে?

তিনি ঘটনার বিষয়ে বলেন, একটি প্রাডো পাজেরো জিপ যার নম্বর ঢাকা মেট্রো-ঘ ১৭-৪৮২৪ গাড়িটিকে সিগনাল দেয়। তখন কিছু বুঝে উঠার আগেই গাড়ির চালক উক্ত কনস্টেবলের শার্টের কলার ধরে মুখ বরাবর ঘুষি মারেন যার ফলে নাকের হাড় ভেঙে অনবরত রক্ত বের হয় ও তার পরিহিত ইউনিফর্ম ছিড়ে যায়। সেই সাথে মুখমণ্ডলও আঘাতপ্রাপ্ত হয়। পরবর্তীতে উপস্থিত ছাত্রদের সহযোগিতায় চালকসহ গাড়িকে আটক করে খুলশী থানাধীন কর্তব্যরত এসআই রাজীব দে-কে বুঝিয়ে দেওয়া হয়।

আঘাতপ্রাপ্ত কনস্টেবলকে জরুরি চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।উক্ত ঘটনার প্রেক্ষিতে খুলশী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য যে, উক্ত ঘটনায় ওই ড্রাইভারকে নিয়োগকারী কর্তৃপক্ষ ওই ড্রাইভারকে চাকরি থেকে বহিষ্কার করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com