1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ

আল-মুঈন ত্রাণ তহবিলে নগদ আর্থিক সহায়তা করেছে হাটহাজারীর আল-আমিন সংস্থা রাউজান

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ৪১১ বার পড়া হয়েছে

সুব্রত বাবু
সিক্রেট রিপোর্টার

বৃহত্তর চট্টলার ঐতিহ্যবাহী সেবামুলক সংগঠন “আল আমিন সংস্থা” বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবার,
বন্যাদুর্গত বানবাসী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত চিকিৎসায় সামর্থ্যহীন মানুষদের সবসময় পাশে দাঁড়ায়।

আজ (২৯ আগস্ট) বৃহস্পতিবার উম্মুল মাদারিস আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী’র তত্ত্বাবধানে পরিচালিত “আল মুঈন ত্রাণ তহবিলে”
আল আমিন সংস্থার সভাপতি মাওলানা মাহমুদুল হাসান ফতেপুরীর নেতৃত্বে নগদ অর্থিক সহযোগিতা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জামিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী’র মুহতামিম আল্লামা মুফতি খলিল আহমদ কাসেমী (দা.বা.),
শাইখুল হাদিস আল্লামা শেখ আহমদ (দা.বা.) ও মুঈনে মুহতামিম আল্লামা মুফতি জসিম উদ্দিন (দা.বা.) প্রমুখ।

আল-আমিন সংস্থা’র পক্ষে উপস্থিত ছিলেন- সংগঠনটির সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ আহসান উল্লাহ, উপদেষ্টা মাওলানা মুফতি জসিম উদ্দীন, মাওলানা মাহমুদ,
হাফেজ মাওলানা রিদওয়ান আরমান, মাওলানা আবুল হাশেম, হাজী খোরশেদ, মাওলানা আনিসুর রহমান ও মাওলানা আজম উদ্দীন প্রমূখ।

দেশের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের পাশে দাঁড়াতে আল মুঈন ত্রাণ তহবিলে নগদ আর্থিক সহায়তার জন্য উত্তর চট্টলার ঐতিহ্যবাহী দ্বীনি ও সামাজিক সেবামূলক সংগঠন

“আল-আমিন সংস্থা”র সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুকরিয়া ও মোবারকবাদ জানান। তিনি বলেন, দিনের প্রচার-প্রসার ও ইনসাফ ও সম্প্রীতিপূর্ণ আদর্শ সমাজ বিনির্মাণে ভূমিকা রাখার পাশাপাশি মানবিক সেবামূলক কার্যক্রমেও সব সময় অবদান রেখে আসছে।

জামিয়া আহলিয়া দারুল উলুম হাটহাজারীর পক্ষ থেকে আমি আল-আমিন সংস্থার সার্বিক সফলতা কামনা করি।

সবশেষে বর্তমান দুর্যোগময় বন্যা পরিস্থিতি থেকে উত্তরণসহ দেশ, জাতি ও উম্মাহর সার্বিক সফলতা ও বরকত কামনা করে দোয়া-মুনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com