1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ

গন্ডামারা কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র দুই নিরাপত্তার কর্মী মৃত্যু হয়েছে।

মোঃ জামশেদুল ইসলাম চৌধুরী
  • প্রকাশিত: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৮ বার পড়া হয়েছে

মোঃ জামশেদুল ইসলাম চৌধুরী

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা এস আলম কয়লা বিদ্যুৎকেন্দ্রে চুরির প্রতিরোধ করতে গিয়ে ছুরিকাঘাতে দুই নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত ৩ টার দিকে ৩-৪ জন যুবক পাওয়ার প্ল্যান্টে চুরি করতে আসে। এসময় নিরাপত্তা কর্মীরা তাদের ধরার চেষ্টা করলে তারা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। চোরের ছুরিকাঘাতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও এস এস পাওয়ার প্লান্টের সহকারী সিকিউরিটি অফিসার সরওয়ার আলম (৫১) এবং সিকিউরিটি রাশেদ জাওয়ারদার (২৫) নিহত হয়েছেন। নিহত সরওয়ার আলম ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা গ্রামের আবদুর রহমানের ছেলে। রাশেদ জাওয়ারদার রাজবাড়ী জেলার পাংশা উপজেলার জাওয়ারদার গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।
গুরুতর আহত অবস্থায় দুই নিরাপত্তা কর্মীকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মুমিনুল হক তাদের মৃত ঘোষণা করেন। বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসা ডাঃ মুমিনুল হক বলেন, কয়লা বিদ্যুৎ কেন্দ্রের ২ জন নিরাপত্তা কর্মীকে ছুরিকাঘাতে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে আসার পূর্বেই তাদের মৃত্যু হয়েছে। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমদ জানান, নিহত সরওয়ার আলম কয়লাবিদ্যুৎ কেন্দ্রে সিকিউরিটি ইনচার্জের দায়িত্বে রয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এস আলম গ্রুপের মালিকানাধীন এসএস পাওয়ার লিমিটেড ও চীনের দুটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে গন্ডামারা ইউনিয়নে এই কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com