1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ

উপজেলা প্রশাসনের সার্বিক প্রচেষ্টায় জুম চাষীদের বাড়িতে বিশেষ বিশেষ খাদ্য সহায়তা

মোঃ শহিদুল ইসলাম শহীদথানচি বান্দরবানঃ
  • প্রকাশিত: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭০ বার পড়া হয়েছে

মোঃ শহিদুল ইসলাম শহীদথানচি বান্দরবানঃ

থানচিতে বসবাসরত জনসাধারণের মধ্যে বেশির ভাগ জুম চাষের উপর নির্ভরশীল। জানা যায় যে জুম চাষীরা বছরের এই সময়ে মধ্যে জুম চাষ ফলন ভালো ফলন না হওয়াতে খাদ্যের ঘাটতি দেখা দেয় চাষীদের।তার পরিপ্রেক্ষিতে খাদ্যাভাব দূর করতে উপজেলা প্রশাসন থানচি এর উদ্যোগে জুম চাষীদের বিশেষ ত্রাণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ৩ই সেপ্টেম্বর২০২৪ নেটওয়ার্ক বিহীন মায়ানমার সীমান্ত এলাকার দুর্গম রেমাক্রি ইউনিয়নের কয়েকটি পাড়ার বাসিন্দাদের চলতি বর্ষা মৌসুমে জুমের ধান পাকার আগের সময়ে খাদ্যাভাব দেখা দেয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জুম চাষীদের বিশেষ ত্রাণ বিতরণ করা হয়। এই এলাকায় ৯৯ শতাংশ মানুষ জুম চাষের উপর নির্ভরশীল। একদিকে বর্ষা মৌসুমে নৌ পথে যোগাযোগ খারাপ অবস্থা থাকায় কিছু সময়ের জন্য প্রতি বছর সাময়িকভাবে খাদ্যাভাব দেখা দেয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ ত্রাণ বিতরণ কালে ৬ নং ওয়ার্ড মেম্বার মাংচং ম্রো, ৯ নং ওয়ার্ড মেম্বার বিদ্রজয় ত্রিপুরা ও সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, তেল ও লবনসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।

রেমাক্রি ইউনিয়নের চেয়ারম্যান মুইশৈথুই মারমা (রনি) বলেন, খবর পাওয়ার সাথে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহোদয়ের সাথে যোগাযোগ করি এবং ওনার সার্বিক প্রচেষ্টায় চাল ডাল নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পাঠানো হয়।প্রয়োজন সাপেক্ষে আরো পাঠানো হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন সাংবাদিকদের বলেন, দুর্গম সীমান্ত গ্রামগুলো নেটওয়ার্কের সংযোগ না থাকার কারণে সব ক্ষেত্রে যোগাযোগ করা সম্ভব হয়না এরপরে ও বিভিন্ন সূত্রে জানতে পেরে জুম চাষীদের বিষয়ে খবর নিয়ে খাদ্য অভাব বিষয়ে,তাৎক্ষণিকভাবে চাল ডাল তেল ও লবনসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী সামগ্রী পাঠানো হয়েছে।জুমের ধান না পাওয়ার পর্যন্ত প্রয়োজন সাপেক্ষে এই খাদ্য সহায়তা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com