1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ

কক্সবাজার নবাগত পুলিশ সুপার জনাব মুহাম্মদ রহমত উল্লাহ।

আমানউল্লাহ আনোয়ার কক্সবাজার
  • প্রকাশিত: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৫৪ বার পড়া হয়েছে

আমানউল্লাহ আনোয়ার কক্সবাজার

তিনি এর আগে হাইওয়ে পুলিশ ময়মনসিংহ রিজিয়নে পুলিশ সুপার হিসাবে দায়িত্ব পালন করেন। মুহাম্মদ রহমত উল্লাহ ২০০৬ সালের ২১শে আগস্ট ২৫তম বিসিএস এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। বাংলাদেশ পুলিশের এই মেধাবী কর্মকর্তা ২০১৩ সালের ৬ই মার্চ অতিরিক্ত পুলিশ সুপার পদে এবং ২০১৮ সালের ৭ই নভেম্বর পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করেন। পেশাদার এই পুলিশ কর্মকর্তা চাকুরী জীবনে সার্কেল এএসপি হিসেবে বরগুনা জেলা, কিশোরগঞ্জ জেলা, মৌলভীবাজার জেলা, সিনিয়র সহকারী পরিচালক হিসেবে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে হবিগঞ্জ জেলা, এসএমপি, সিলেট ও হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন ও সর্বশেষ ময়মনসিংহ রিজিয়নে পুলিশ সুপার হিসাবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া পুলিশ সুপার (অপারেশন ও স্পেশাল এ্যাফেয়ার্স) হিসেবে হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকায় অত্যন্ত সুনামের সাথে কাজ করেছেন।
পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ মালয়েশিয়া ও চীন হতে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। বিবাহিত জীবনে অত্যন্ত সুখী এই কর্মকর্তা দুই ছেলে সন্তানের জনক। উল্লেখ্য, তিনি ঢাকার বাসিন্দা। ১৯৯৪ সালে ঢাকা আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৯৬ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্য হতে বিএ (সম্মান) ও এমএ ডিগ্রি অর্জন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com