1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ

বিএনপি নেতা কর্মীদের আওয়ামীলীগ আচরণ থেকে বিরত থাকার অনুরোধ দোয়া মাহফিলে-আসহাবউদ্দিন চৌধুরী

এম ডি বাবুল সি:বি:প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৮ বার পড়া হয়েছে

এম ডি বাবুল সি:বি:প্রতিনিধি

বিএনপি নেতাকর্মীদেরকে স্বৈরাশাসক আওয়ামী সরকারের আওয়ামী লীগ নেতাকর্মীদের মত পৈশাচিক এবং ঘৃণিত ব্যবহার থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং চট্টগ্রাম দক্ষিণ জেলার বিএনপির সাবেক সিনিয়র সদস্য জননেতা আসহাব উদ্দিন চৌধুরী।

৩রা সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১:টায় চট্টগ্রামের লোহাগাড়া সদরের স্টেশনের কাজিপুকুর পাড় জোনাবীর পাড়া, বাংলাদেশে ঘটে যাওয়া প্রবল বন্যায় নিহত এবং আহতদের প্রতি ও সম্প্রতি সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে
জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন কর্তৃক লোহাগাড়া সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের এক দোয়া মাহফিলের ও আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

জনাব আসহাব উদ্দিন চৌধুরী লোহাগাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব সাজাদুর রহমান সাজ্জাদ কে উদ্দেশ্য করে বলেন লোহাগাড়ায় সম্প্রতি সময় ঘটে যাওয়া ঘটনা নিয়ে অনেককেই মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন এবং তিনি বলেন মামলার চার্জশিট থেকে দেখেশুনে নিরপরাধ ব্যক্তিদের যাতে মামলার চার্জশিট থেকে তাদের নাম বাদ দেওয়া হয় সেদিকে লক্ষ্য রাখার নির্দেশনা প্রদান করেন।

স্বৈরাচার শাসন আওয়ামী লীগের মতো বিএনপিতে কোন স্থান হবে না বিএনপিতে রাজনীতি করতে চাইলে স্বচ্ছ ও পরিচ্ছন্ন সুন্দর রাজনীতি বিএনপি কে উপহার দিতে হবে জনগণকে তার পাশাপাশি স্বচ্ছ এবং সুন্দর একটি নির্বাচনের জন্য বিএনপির নেতাকর্মীদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য তিনি আহ্বান জানান।

প্রধান বক্তার বক্তব্যে লোহাগাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব সাজ্জাদুর রহমান বলেন লোহাগাড়া উপজেলা বিএনপিতে কোন সন্ত্রাসী চাঁদাবাজি ভূমি দস্যু বালুখেকো গাছ খেকুর টাই নেই, বিগত দিনে যা দীর্ঘ ১৫ বছর আওয়ামী লীগ রাজনীতিতে সন্ত্রাসী চাঁদাবাজি টেন্ডারবাজি ভূমি দখল অন্যায় অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে অর্থ পাচার সহ দেশকে কানা করে ছেড়েছে আওয়ামী লীগ সরকার এমনটা আর হতে দেওয়া যাবে না বলে তাহার বক্তব্য প্রদান করেন।

লোহাগাড়া সদর ইউনিয়নের সদস্য সচিব শহিদুল ইসলাম এর সভাপতিত্বে লোহাগাড়া উপজেলার সাবেক ছাত্রদলের সহ-সভাপতি সেলিম উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগাড়া সদর ইউনিয়নের আহ্বায়ক খোরশেদ আলম শিকদার, লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ সরোয়ার আকতার,
আমিরাবাদ ইউনিয়ন বিএনপির আহবায়ক জনাব এস এম শাহাবুদ্দিন, পদুয়া ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মোবারক হোসেন,আধু নগর ইউনিয়ন বিএনপির আহবায়ক রিপন,
লোহাগাড়া সদর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সভাপতি
নুর আহমদ টিপু,লোহাগাড়া উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, লোহাগাড়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ইশফাক উদ্দিন চৌধুরী ইভু, যুবনেতা মোহাম্মদ ইকবাল স্বেচ্ছাসেবক দলের মোঃ নাজিম উদ্দিন যুবদলের মোঃ সাইফুল দিদার আলম জহিরুদ্দিন মোহাম্মদ সায়েম শহীদুল্লাহ সাগর সাইফুল ইসলাম মোহাম্মদ নাসির,দুলু মো:বাবুল মিয়াসহ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com