1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ

মনোহরগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও উপকরণ বিতরণ

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩০ বার পড়া হয়েছে

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১৩ পরিবারের মাঝে এইড কুমিল্লার উদ্যোগে নগদ অর্থসহ ওয়াশ কিট ও শেল্টার কিট বিতরণ করা হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বুরপৃষ্ঠ উচ্চ বিদ্যালয়ে এ নগদ অর্থ ও উপকরণ বিতরণ করা হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ৬ হাজার টাকা নগদ এবং ওয়াশ কিট হিসেবে ১টি ঢাকনাসহ প্লাস্টিক বালতি (২০ লিটার), ১টি গোসলের সাবান, ৪টি কাপড় ধোয়ার সাবান, ২টি পুনর্ব্যবহারযোগ্য সূতি কাপড় (স্যানিট্যারি ন্যাপকিন), ১টি প্লাস্টিক মগ, ৪ প্যাকেট ওরস্যালাইন, ১ পাতা খাবার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং ১টি করে মাঝারি আকৃতির নেইল কাটার প্রদান করা হয়। এছাড়াও পর্যায়ক্রমে বাকি ইউনিয়নসমূহে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে এই সহায়তা প্রদান করা হবে বলে জানান। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরিন বলেন, সাম্প্রতিক বন্যায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক মানুষের ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা সরকারের পক্ষ থেকে প্রায় পরিবারকে সহয়তা করেছি, বন্যাদুর্গত মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য এইড কুমিল্লাকে ধন্যবাদ জানাচ্ছি। এখনো অনেক পরিবার বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি। তাদের পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা প্রয়োজন। এ রকম পরিবারকে সাহায্য করার জন্য বিভিন্ন সংস্থাকে অনুরোধ জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এইড কুমিল্লার বিভিন্ন পর্যায়ের পরিচালকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com