1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ

পটুয়াখালীতে ছাত্র নেতৃবৃন্দের আহ্বান: ‘২৪-এর গণঅভ্যুত্থানের লক্ষ্য পূরণে ঐক্যবদ্ধের ডাক। 

স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।

আজ পটুয়াখালী জেলার শিল্পকলা একাডেমি মিলনায়তনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে সাধারণ শিক্ষার্থীদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় জেলা ও বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সভায় দেশ গঠন, ঐক্য প্রতিষ্ঠা, এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাস মোকাবেলার বিষয়ে আলোচনা করা হয়। শিক্ষার্থীরা রাষ্ট্র সংস্কারের বিভিন্ন দিক নিয়ে তাদের মতামত তুলে ধরেন। আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সানজানা আফিফা অদিতি বলেন, “আমরা একটি সুসংগঠিত রাষ্ট্র পুনর্গঠন করতে চাই। দেশের বিভিন্ন সেক্টরে যে সমস্যাগুলো ছিলো সেগুলো এখন দূর করতে হবে।” অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক রাইয়ান ফেরদৌস জোর দেন যে, ২০২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারের লক্ষ্য পূরণে সকলের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। আব্দুল হান্নান মাসুদ দেশবাসীর প্রতি আহ্বান জানান, “দেশবাসী যেমন দলমত নির্বিশেষে হাসিনাকে দমনের জন্য রাস্তায় নেমে এসেছিল, তেমনি রাষ্ট্রের পুনর্গঠন নিশ্চিত করতে নিজেদের জায়গা থেকে তারা যেন এখনও ঐক্যবদ্ধ থাকে।” সভার আগে সকালে আন্দোলনের নেতৃবৃন্দ শহীদের কবর জিয়ারত করেন। সন্ধ্যায় তাদের পটুয়াখালী জেলার শহিদ পরিবারের সদস্যদের সাথে আরও একটি সভায় মিলিত হওয়ার কথা রয়েছে। শিক্ষার্থীদের মধ্যে এই ধরনের আলোচনা সভা নিয়ে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে, যা দেশের ভবিষ্যৎ নিয়ে তাদের আগ্রহ ও প্রতিশ্রুতির প্রতিফলন ঘটবে বলে ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com