1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ

দুমকিতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা প্রত্যাহারের দাবিতে ৫ দিনের আল্টিমেট!

পটুয়াখালী প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪১ বার পড়া হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি:

ঘটনার সাথে সংশ্লিষ্ট না থাকার পরও ষড়যন্ত্র মুলক আসামি করে মামলায় জরানো হয়েছে পটুয়াখালী দুমকি’র দৈনিক বাংলাদেশ প্রতিদিনের উপজেলা প্রতিনিধি মো. দেলোয়ার হোসেনকে। বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদারের স্ত্রী মোসাঃ রেহেনা বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বাদী রেহেনা বেগম বগা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাচান মাহমুদের মা। জানগেছে, গত ৬’আগস্ট আব্দুল মোতালেব হাওলাদারের স্ত্রী মোসম্মৎ রেহেনা বেগম তার বসতঘর ভাংচুর ও লুটপাট হয়েছে মর্মে পটুয়াখালী বিজ্ঞ আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইবুনালে দ্রত বিচার আইনে একটি মামলা দায়ের করেন যার মামলা নং (৯৮/২০২৪). বর্তমান মামলাটি (পি.বি.আই) তদন্তাধীন রয়েছে।এর আগে হাচানের অবৈধ ইটভাটা নিয়ে পরপর দুটি সংবাদ প্রকাশিত হয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায়। সংবাদ প্রকাশের জের ধরেই সাংবাদিক দেলোয়ার হোসেনকে ষড়যন্ত্রমুলক ভাবে মামলায় আসামি করা হয়েছে। উল্লেখ বাদীর স্বামী আব্দুল মোতালেব হাওলাদার দ্বিতীয় এরশাদ শিকদার নামে খ্যাতি অর্জন করেছেন। আব্দুল মোতালেব হাওলাদার ও হাচান মাহমুদ বাবা ছেলে সাধারন মানুষের আতংক। বৈষম্য বিরোধী আন্দোলনে বহু ছাত্র জনতাকে মারধর ও কুপিয়ে আহত সহ মানুষের ঘরবাড়ি ভাংচুর লুটপাট করছে বলে একাধিক অভিযোগ রয়েছে। এ বিষয়ে ষড়যন্ত্র মুলক মামলায় আসামি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ১৩’ সেপ্টেম্বর শুক্রবার সকালে প্রেসক্লাব দুমকির সভাকক্ষে প্রেসক্লাব দুমকির সভাপতি মো. হারুন অর রশীদ’র সভাপতিত্বে প্রেসক্লাবের সাধারন সম্পাদক দৈনিক যুগান্তর প্রতিনিধি  মো. সাইফুল ইসলাম,  সাংবাদিক নেতা প্রকৌশলী মো: কামাল হোসেন,  দৈনিক কালবেলা প্রতিনিধি মো. রাজিবুল ইসলাম রন্টি বক্তব্য রাখেন। তারা বলেন, আগামী ৫ দিনের মধ্যে এই মিথ্যা মামলা থেকে সিনিয়র সাংবাদিক  মো: দেলোয়ার হোসেনকে অব্যাহতি না দিলে পরবর্তীতে কঠোর কর্মসূচি হাতে নেয়া হবে। পাশাপাশি এই মিথ্যে মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান উপস্থিত সকল সংবাদকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com