1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ

কালীগঞ্জে নার্সিং অধিদপ্তরের মহাপরিচালকের অপসারণ দাবিতে বিক্ষোভ

মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮০ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জে নার্সিং ও মিডওয়াইফ অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নুর কর্তৃক নার্সদের কটুক্তির প্রতিবাদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সদের উদ্যোগে মহাপরিচালকের অপসারণ দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সিনিয়র ষ্টাফ নার্স খন্দকার বিউটি এর নেতৃত্বে এক বর্ণড্য বিক্ষোভ মিছিল হাসপাতালসহ বেশ কয়েকটি সড়ক পদক্ষিণ শেষে প্রতিবাদ সভায় মিলিত হয়। হাসপাতাল প্রাঙ্গণে সিনিয়র ষ্টাফ নার্স খন্দকার বিউটি এর সভাপতিত্বে ও আবু সাইদ এর সঞ্চালনায় প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়েছে। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ষ্টাফ,মনিকা, সুকুমার বিশ্বাস রাজিয়া সুলতানা, কনক মারিষ্টোলা রোজারিও , ছালমা বেগম , রেজোয়ানা নাজনিন ও প্রিন্স, প্রমূখ। এ সময় বক্তাগণ নার্সিং ও মিডওয়াইফ অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নুর এর অপসারণ দাবি করেন। এবং নার্সিং পেশায় নিয়োজিত যোগ্য ব্যক্তিকে মহাপরিচালক পদে পদায়নের জন্য জোর দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com