1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ

কালীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ মুক্তাদির হোসেন স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৭ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলার শহীদ ময়েজ উদ্দিন অডিটরিয়ামে উপজেলা বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির মাস্টার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য গাজীপুর জেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মিলন। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি বিএনপি নেতা প্রদীপ কুমার মিত্র ভজন এর সঞ্চালনায় অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয়েছে। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বাবলু, সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান আলম, সাবেক সাধারণ সম্পাদক খায়রুল আহসান মিন্টু, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ হোসেন আরমান মাষ্টার, সাধারণ সম্পাদক ইব্রাহিম প্রধান, গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গাজীপুর জেলা কমিটির সাবেক সভাপতি প্রনয় চন্দ্র দাস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ উপজেলা সাধারণ সম্পাদক লিটন দাস, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ আচার্য্য, বাদল চন্দ্র ঘোষ, মানস কুমার গুন প্রমূখ। এ সময় তুমলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ, বাহাদুরশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশিদ দেওয়ান, মোক্তারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক নয়ন, সাধারণ সম্পাদক মজনু, জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নেছার আহমেদ নূহু, বক্তারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মেজবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক আহমেদুল কবির নাঈম, নাগরী ইউনিয়ন বিএনপির সভাপতি আ. রহিম শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ঢাকা কলেজ ছাত্রনেতা আবু বকর সিদ্দিক সহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি বলেন, গত সরকারের আমলের অনেক হিন্দু, খ্রীষ্টান ধর্মালম্বীরা অত্যাচার, নির্যাতন ও জুলুমের শিকার হয়ে ছিলেন। কালীগঞ্জ হিন্দু খ্রীষ্টান মুসলমান আমরা সবাই এক সাথে মিলে মিশে সকলে বসবাস করি। আমরা সবাই যার যার ধর্মীয় আচার অনুষ্ঠান করব। আপনাদের পূজা সম্পর্কে আমরা সচেতন। কেউ যদি কোন সমস্যা করতে চায় তবে আমাদের জানাবেন। আপনাদের সাথে নিয়ে তা পতিহত করব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com