1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ

পটিয়া পূর্বডেঙ্গাপাড়া বসতভিটা দখলের জেরে অপচেষ্টাকারীর নামে অভিযোগ 

চট্টগ্রাম প্রতিনিধি :
  • প্রকাশিত: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি :

পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন ৭নং ওয়ার্ড মনির আহমদ সদাগরের বাড়ির মরহুম আব্দুস সবুরের পুত্র মোহাম্মদ জামাল উদ্দিন নামে এক ব্যাক্তির জায়গা জবর দখল করার পায়তারা চালাচ্ছে মর্মে অভিযোগ উঠেছে।

এই ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ জামাল উদ্দিন বাদী হয়ে একই এলাকার মোহাম্মদ লিটন বিরুদ্ধে গত শনিবার পটিয়া থানায় অভিযোগ দায়ের করেছে। পটিয়া থানার দায়েলকৃত অভিযোগ সূত্রে জানা যায়, জামাল উদ্দিনের সাথে প্রতিবেশি মোহাম্মদ লিটন গঙ্গের মধ্যে
বিরোধ চলে আসছিল।

বর্ণিত বাদী জামাল উদ্দিনের চাচাতাে ভাই হলেও প্রতি পক্ষরা সে হ মামলাবাজ, অত্যাচারী,অপরের স্বত্ব হরণকারী সহ বিভিন্ন অপকর্ম করার তাহাদের নেশা পেশা। এর ধারাবাহিকতায় গত ছয় মাস পূর্বে আমাদের চাচাতা জেঠাতে ভাই এবং চাচা জেঠা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের মাধ্যমে আমাদের মৌরশীয় জায়গা পরিমাপ করিয়া স্ব-স্ব প্রাপ্ত জায়গা বুঝিয়ে নিয়ে ভােগ দখলরত ছিল।

কিন্তু, বিবাদীগণ আমার ও আমার ভাইবােনদের মৌরশীয় নিম্ম তপশীলোক্ত ভােগ দখলীয় জায়গা দখল করার জন্য নানানভাবে পায়তারা করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ সুএে প্রকাশ। এ ছাড়াও  বিবাদী তাহার প্রাপ্তা জায়গা নিজেদের দখলে রাখিয়া বিভিন্ন অজুহাত তুলে বাদীর প্রাপ্য অংশ দখল করার জন্য হুমকি ধামকি ভয়ভীতি প্রদর্শন করছেন বলে বাদী অভিযোগ করেন।

এনিয়ে বিগত সময়ে স্থানীয়ভাবে বৈঠক করে এবং বৈঠকে সিদ্ধান্ত অমান্য করে। এর ধারাবাহিকতায় আমার চাচা, জেঠা ও চাচাতাে ভাইদের সম্মতিক্রমে ২৩ আগষ্ট দুপুর অনুমান ২.০০ ঘটিকার সময় নিম্ম তপশীলোেক্ত জায়গায় ইট, সিমেন্ট, রড, বালি মজুদ করে গুহ নির্মাণ কাজ করার সময় বর্ণিত বিবাদীগণ বেআইনী জনতাবদ্ধে দেশীয় অন্ত্র সন্ত্রে সজ্জিত হয়ে  নির্মাণ কাজে বাধা প্রদান করে।

কিন্তু প্রতিপক্ষ বিবাদী মোহাম্মদ লিটন উক্ত বিরোধীয় জায়গায় অনাধিকার প্রবেশ করে জায়গা নিজেদের দখলে নেওয়ার চেষ্টা চালান বলে জামাল উদ্দিন প্রতিকার প্রার্থনা করে থানায় অভিযোগ দায়ের করেন। সে এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন। ওসি তদন্ত আবদুর রহিম সরকার জানান, এ বিষয় থানায় একটি অভিযোগ দায়ে হয়েছে বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com