1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ

কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ ৫জন নিহত

মো মুক্তাদির হোসেন। বিশেষ প্রতিনিধি।
  • প্রকাশিত: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৫ বার পড়া হয়েছে

মো মুক্তাদির হোসেন। বিশেষ প্রতিনিধি।

গাজীপুরের কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় কাভার্ডভ্যান চাপায় একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের কালীগঞ্জের মূলগাঁও মাদ্রাসা সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, টঙ্গী-কালীগঞ্জ-নরসিংদী সড়কের মূলগাঁও মাদ্রাসা সংলগ্ন দেওপাড়া এলাকায় একটি মালবাহী ট্রাকের সাথে টঙ্গী হতে ঘোড়াশালগামী একটি সিএনজি অটোরিক্সার সংঘর্ষ হয়। এ সময় সিএনজি চালিত অটোরিক্সাটি রাস্তায় দাঁড়ানো একটি কভার্ড ভ্যানের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালিত অটোরিকশার যাত্রী নরসিংদীর শিবপুর উপজেলার আখরাশাল এলাকার আব্দুর রহমানের স্ত্রী রাবেয়া বেগম (৭০) ও ছেলে মোহাম্মদ আলী (৫৫), গাজীপুরের নোয়াগাঁও অষ্টগণ কলোনির সুবাস কর্মকারের ছেলে অমল কুমার কর্মকার (৩৯) এবং সাতক্ষীরা সদরের হাজিপুর এলাকার মগরব আলীর ছেলে নাজমুল (৩৫) এর মৃত্যু হয়। স্থাণীয়রা গুরুতর আহত অবস্থায় শিবপুরের মোহাম্মদ আলীর ছেলে আমান উল্লাহ (৫) নামে এক শিশু এবং ফুলদী গ্রামের জনাব আলীর ছেলে তমিজ উদ্দিন নামে সিএনজি চালককে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে মৃত্যু ঘোষণা করেন এবং সিএনজি চালককে প্রাথমিক চিকিৎসা দিয়ে মুমূর্ষু অবস্থায় ঢাকায় রেফার্ড করেন। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রেজিনা আফরিন বলেন, রাত সাড়ে ১১টার দিকে এক শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। এছাড়াও মুমূর্ষ অবস্থায় হাসপাতালে আনা সিএনজি চালককে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, সিএনজি চালিত অটোরিকশার সাথে কভার্ডভ্যানের সংঘর্ষে শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আহত সিএনজি চালক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কভার্ড ভ্যানটি পুলিশ হেফাজতে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com