1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ইসলামের দৃষ্টিতে ‘পহেলা বৈশাখ ও পান্তা-ইলিশ বাংলা নববর্ষের ১৪৩৩ উপলক্ষে কালীগঞ্জবাসীকেশুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম

নরসিংদীর জেলা কারাগার থেকে পেলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩১ বার পড়া হয়েছে

 

সুব্রত বাবু
সিক্রেট রিপোর্টার

নরসিংদী জেলা কারগার থেকে পলাতক হত্যা মামলার আসামি আবু কালাম (২৫) নামে একব্যক্তিকে গ্রেপ্তার করেছে নরসিংদী জেলা পুলিশ।

সে সদর উপজেলার মাধবদী থানাধীন উত্তর ভাসানিয়া (পাচানী) গ্রামের আবু সিদ্দিক মিয়ার ছেলে। অদ্য ১৯/৯/২৪বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃত আসামীর তার নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেন, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন। তার বিরুদ্ধে মাধবদী থানায় ৩০২/৩৪ ধারা একটি হত্যা মামলা রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন জানান, গত ১৯ জুলাই নরসিংদী জেলখানায় দুষ্কৃতকারীদের আক্রমণে কারারক্ষীদের অস্ত্র লুটের ঘটনার পর সেখানে থাকা সকল বন্দী পালিয়ে যায়।

এ ঘটনার পর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান জেল পলাতক আসামীদের দ্রুত গ্রেপ্তার করতে নির্দেশ প্রদান করেন।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তছলিম উদ্দিনের নেতৃত্বে পুলিশে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি পলাতক বন্দীদের একজন এবং উপরোক্ত হত্যা মামলার আসামি।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com