1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ

চট্টগ্রামে টার্ফ মাঠ সংঘর্ষে চাঞ্চল্যকর জুবায়ের হত্যায় আরও আটক -১

মোহাম্মদ মাসুদ
  • প্রকাশিত: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৬০ বার পড়া হয়েছে

মোহাম্মদ মাসুদ

চট্টগ্রাম নগরীর চাঞ্চল্যকর জুবায়ের হত্যায় চান্দগাঁও এলাকায় স্পোর্টস জোনের টার্ফ উদ্বোধনকালে সংঘটিত সংঘর্ষে হত্যা মামলার এজাহারনামীয় আসামি মোঃ তারেককে (২৪) গ্রেফতার করেছে র‌্যাব-৭।

আজ ২৩ সেপ্টেম্বর( সোমবার) নগরীর চান্দগাঁও থানাধীন বরিশাল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোঃ তারেক নগরীর চান্দগাঁও এলাকার মোঃ রফিকের ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, নিহত জুবায়ের উদ্দিন বাবু (২৬)
উক্ত স্পোর্টস জোনের টার্ফে খেলা দেখার জন্য মাঠ এলাকায় অবস্থান করছিলেন। চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার বাসিন্দা এবং সিটি গেইট এলাকায় মোবাইল ব্যাংকিং কোম্পানিতে কর্মরত ছিলেন।

র‌্যাব সূত্রে আরও জানা যায়, স্পোর্টস জোনের টার্ফ উদ্বোধন শেষে খেলার শুরুর পূর্ব মূহূর্তে মোঃ তারেক এবং তার অন্যান্য সহযোগিরা স্পোর্টস জোনের মালিক পক্ষের সাথে পূর্ব শত্রুতার জেরে পূর্বপরিকল্পিতভাবে বিভিন্ন দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে স্পোর্টস জোনে প্রবেশ করে অতর্কিতভাবে চান্দগাঁও স্পোর্টস জোনের টার্ফে অবস্থান করা মালিক পক্ষ, আয়োজক কমিটির লোকজনসহ সাধারণ দর্শকদের উপর হামলা করে। এ সময় ভিকটিম জুবায়ের উদ্দিন বাবুসহ বেশ কয়েকজন সাধারণ দর্শক গুরুতর কাটা রক্তাক্ত জখম হয়।

পরর্বতীতে মাঠে থাকা অন্যান্য দর্শকরা ভিকটিমকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় চান্দগাঁও থানাধীন পাঠানিয়া গোদা এলাকায় স্পোর্টস জোনের টার্ফ মাঠ উদ্বোধন উপলক্ষে খেলার আয়োজন করা হয়। নিহত জুবায়ের উদ্দিন বাবু উক্ত স্পোর্টস জোনের টার্ফে খেলা দেখার জন্য মাঠ এলাকায় অবস্থান করছিলেন।

পরে উক্ত ঘটনায় ভিকটিমের ভগ্নিপতি বাদী হয়ে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানায় ৪০ জন উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০/৩০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব ৭।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে চান্দঁগাও থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com