1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ

আশুলিয়ায় বিয়ের প্রলোভনে ধর্ষন থানায় অভিযোগ

কনা আক্তার স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশিত: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪১৯ বার পড়া হয়েছে

কনা আক্তার স্টাফ রিপোর্টারঃ

ঢাকা জেলার আশুলিয়া এলাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারী পোশাক শ্রমিককে ধর্ষনের অভিযোগ উঠেছে মাহাবুর রহমান (২৯) নামে এক যুবকের বিরুদ্ধে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী। অভিযুক্ত মাহাবুর রহমান গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার কাইম চরিতাবাড়ী গ্রামের মোনছুর আলীর ছেলে। তারা একসাথে চালা বাজার এলাকায় জনৈক সিরাজ উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন। অভিযোগ সুত্রে জানা যায়, একই এলাকায় বাড়ি হওয়ায় পূর্ব পরিচয়ের সূত্র ধরে নিজের বৈবাহিক সম্পর্কের কথা গোপন রেখে ভুক্তভোগী নারীর সাথে প্রেমের সম্পর্কে জড়ান মাহবুব। গত তিন মাস যাবৎ তারা স্বামী স্ত্রী পরিচয় একই বাসায় বসবাস করছিলেন। একাধিকবার তাকে বিয়ের কথা বললেও বিভিন্ন অজুহাতে এড়িয়ে যায় মাহবুব। পরে হঠাৎ করে বাসা থেকে চলে যায় সে। মুঠোফোনে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে সে বিয়ে করতে অশ্বীকৃতি জানিয়ে ভয় ভিতী প্রদর্শন করে। একপর্যায়ে খোঁজ নিয়ে জানা যায় সে পূর্ব থেকে বিবাহিত ছিল। নিরুপায় হয়ে থানার শরণাপন্ন হন ভুক্তভোগী নারী। আশুলিয়া থানা পুলিশ জানায়, এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com