1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ

গাজীপুরের চুরির মালামাল আটক চট্টগ্রামে আটক-৩: সিএমপি

মোহাম্মদ মাসুদ
  • প্রকাশিত: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৯৯ বার পড়া হয়েছে

মোহাম্মদ মাসুদ

সিএমপির সক্রিয়তা বায়েজিদ বোস্তামী থানা অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের অভিযানে গাজীপুর থেকে চুরি হওয়া ১০,০৯০ পিস টি-শার্ট চট্টগ্রামে উদ্ধার করা হয়েছে।

২৪ সেপ্টেম্বর (বুধবার) সিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার (পাবলিক রিলেশন ও মিডিয়া অফিসার) মোহাম্মদ তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনাক্রমে,গত ১৪ সেপ্টেম্বর ছয়টার সময়ে গাজীপুরস্থ ট্রপিক্যাল নিটেক্স বিডি লিমিটেডের ১,০০৯ কার্টনভর্তি ১০,০৯০ পিস টি-শার্টের একটি চালান একটি সংঘবদ্ধ চক্রের দ্বারা চুরি হওয়া উদ্ধার করেছে সিএমপি বায়েজিদ বোস্তামী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, মোশাররফ (২৪), মোঃ আজাদ (৩৬) ও মোঃ গণি (২৯) নামে তিন ব্যক্তিকে যারা কাভার্ড ভ্যানগুলো চালক।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর, বিকেল সাড়ে তিনটার সময় চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন আতুরার ডিপো এলাকা থেকে তিনটি কাভার্ডভ্যান বোঝাই গার্মেন্টস পণ্য উদ্ধার করেছে পুলিশ।

খোঁজ নিয়ে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর ছয়টার সময়ে গাজীপুরস্থ ট্রপিক্যাল নিটেক্স বিডি লিমিটেডের ১০,০৯০ পিস টি-শার্ট একটি সংঘবদ্ধ চক্র চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে উক্ত গার্মেন্টস পণ্যগুলো চট্টগ্রামের অক্সিজেন থেকে আতুরার ডিপোর দিকে নিয়ে যাওয়ার গোপন সংবাদে
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ বোঝাই গার্মেন্টস পণ্য উদ্ধার করে।

বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাৎক্ষণিকভাবে আমার নেতৃত্বে থানার একটি চৌকশ টিম সংশ্লিষ্ট এলাকায় অভিযানে আতুরার ডিপো চলে যাওয়ার পথে বায়েজিদ বোস্তামী থানা পুলিশের জালে ধরা পড়ে।

একপর্যায়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে কাভার্ডভ্যানগুলো (ঢাকা মেট্রো-অ ১১-১৩২৪, ঢাকা মেট্রো-অ ১৩-০৪১৬, ঢাকা মেট্রো-অ ১১-৪০১৭) অভিযানের সক্রিয়তায় পালাতে ব্যর্থ হয়।

পাঁচলাইশ থানাধীন হওয়ায়, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অফিসার ইনচার্জ বায়েজিদ বোস্তামী থানা আটককৃত চোরাই গার্মেন্টস পণ্য বোঝাই কাভার্ডভ্যানগুলো আটককৃতদেরসহ পাঁচলাইশ থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এ ব্যাপারে পাঁচলাইশ থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com