1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ

বাইশারী কলেজের অ্যাডহক কমিটির সভাপতি ব্যারিস্টার সাইফ বিদ্যোৎসাহী সদস্য মাহাবুবুল হাসান

ফয়েজ আহম্মেদ শাওন বানারীপাড়া প্রতিনিধিঃ-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২৯৭ বার পড়া হয়েছে

ফয়েজ আহম্মেদ শাওন বানারীপাড়া প্রতিনিধিঃ-

বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান ও জাতীয় সংসদের সাবেক হুইপ সৈয়দ শহিদুল হক জামালের সুযোগ্য পুত্র বিশিষ্ট সমাজসেবক ব্যারিস্টার সৈয়দ সাইফুল হক সাইফ ও বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত করা হয় একই উপজেলা কৃতি সন্তান মোঃ মাহাবুবুল হাসানকে। ১ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) আবদুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত ৫ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়। প্রসঙ্গত, উপজেলার সন্ধ্যানদীর পশ্চিম তীর সংলগ্ন বিস্তীর্ণ এলাকার মানুষের উচ্চশিক্ষা বিস্তারে সাবেক সংসদ সদস্য সৈয়দ শহীদুল হক জামাল প্রতিষ্ঠিত সৈয়দ বজলুল হক কলেজ,তার এ মহতী উদ্যোগের ফলে এ কলেজ থেকে উচ্চ শিক্ষা লাভ করেন অগণিত মানুষ,যাদের মধ্যে থেকে অনেকেই আজ জাতীয় পর্যায়ে সুপ্রতিষ্ঠিত। এদিকে এই নতুন কমিটির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com