1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ

ফাঁসিয়াখালী বাস-অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত, আহত ৯

মোঃমোরশেদ আলম চৌধুরী
  • প্রকাশিত: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৯৪ বার পড়া হয়েছে

মোঃমোরশেদ আলম চৌধুরী

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ১ শিশু নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ৯ জন।

সোমবার (৭ অক্টোবর) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চকরিয়ার ফাঁসিয়াখালী জড়ঝড়ি ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মারিয়া (৬ মাস)। সে চকরিয়ার বরইতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মোহছনিয়াকাটা গ্রামের নুরুল আমিনের মেয়ে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার শোভন দত্ত জানান, আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলেও অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিন মিয়া বলেন, কক্সবাজার থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ফাঁসিয়াখালী এলাকায় একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় অটোরিকশার যাত্রী একটি শিশু। গুরুতর আহত হয় অটোরিকশার চালকসহ ৫ যাত্রী ও বাসের ৪ যাত্রী। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে অটোরিকশার যাত্রীরা নিহত শিশুর মাসহ আত্মীয়স্বজন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ওসি আরও বলেন, দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। শিশুর মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করা হয়েছে। বাস ও সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করে হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com